Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
WB Polls 2021 TMC

‘অবৈধভাবে আড়ি পাতা হচ্ছে মমতার ফোনে’, অডিও কাণ্ডে কমিশনে নালিশ তৃণমূলের

ঘটনায় ফৌজদারি মামলা দায়েরেরও দাবি জানিয়েছে তৃণমূল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২১, ১৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২১, ১৯:২৩

options
link
‘অবৈধভাবে আড়ি পাতা হচ্ছে মমতার ফোনে’, অডিও কাণ্ডে কমিশনে নালিশ তৃণমূলের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অডিও ক্লিপ কাণ্ডে এবার নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়ে এল তৃণমূল। রাজ্যের শাসকদলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে ‘অবৈধ’ এবং ‘বেআইনি’ ভাবে আড়িপাতা হয়েছে। শনিবার তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়েন (Derek O Brien), যশবন্ত সিনহা, এবং পূর্ণেন্দু বসু এই ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেছে। ঘটনায় ফৌজদারি মামলা দায়েরেরও দাবি জানিয়েছে তৃণমূল।

নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগে তৃণমূলের (TMC) দাবি, মমতার ফোন বিজেপি নেতারা অবৈধভাবে ট্যাপ করছেন। এটা ‘১৮৮৫ সালের ভারতীয় টেলিগ্রাফ আইন’, ‘২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন’ এবং ‘১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধি’র বিরুদ্ধাচারণ। ফৌজদারি আইনে মামলা দায়ের করে এর তদন্ত হওয়া উচিত বলে মনে করছে শাসকদল। তৃণমূলের প্রতিনিধিদলের সদস্য পূর্ণেন্দু বসুর (Purnendu Basu) প্রশ্ন,”মমতার ফোন যদি ট্যাপ না’ই হবে, তাহলে একটি রাজনৈতিক দলের কাছে কীভাবে দলীয় প্রার্থীর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ক্লিপ পৌঁছে গেল?” কমিশনে নালিশ জানানোর আগেই অবশ্য তৃণমূলের তরফে টুইটারে ক্ষোভ উগরে দেওয়া হয়। রাজ্যের শাসক দলের তরফে বলা হয়, “কেন্দ্র কি বর্তমান মুখ্যমন্ত্রীর ফোনের ব্যক্তিগত কথোপকথন ট্যাপ করেছে? একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ করার ও ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই।”

Advertisement

[আরও পড়ুন: ‘রাজ্যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা’, শীতলকুচির অডিও নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কমিশনে বিজেপি]

প্রসঙ্গত, গতকাল বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) মমতার একটি অডিও টেপ প্রকাশ করার পরই তা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। ক্লিপটি প্রকাশ করে গেরুয়া শিবিরের নেতার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। শীতলকুচির ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের ভোটে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করারও অভিযোগ তুলেছে বিজেপি। পঞ্চম দফা ভোটের দিন অর্থাৎ শনিবার সকালে সেই অডিও টেপ নিয়ে কমিশনে নালিশ করেছে বিজেপি (BJP)। তাঁদের অভিযোগ, আগামী তিনদফা ভোটের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে তৃণমূল। এ বিষয়ে তদন্ত করতে সিট (SIT) গঠনের আবেদন জানিয়েছেন তাঁরা। এমনকী, তৃণমূলনেত্রী রাজ্যের পুলিশ আধিকারিকদের ফাঁসানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন বিজেপি নেতারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.