গৌতম ব্রহ্ম: সাফল্যের ঝুলিতে ‘স্কচ অ্যাওয়ার্ড’ এসেছিল আগেই। বাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের মুকুটে জুড়ল আরও পালক। এবার কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের থেকে আরও তিনটি পুরস্কার পেল ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প।
রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমকে রাজ্য পিএসইউ লিডারশিপ অ্যাওয়ার্ড, ইমার্জিং টেকনোলজি এবং নেশন বিল্ডিং এই তিনটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। WBSIDCL-এর তরফে জানানো হয়েছে, বাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ব্যাপক উন্নয়নের পরিপ্রেক্ষিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র পুরস্কার তুলে দিয়েছেন।
[আরও পড়ুন: ‘স্বচ্ছতা জরুরি’, আদানি ইস্যুতে কেন্দ্রের ‘বন্ধ খামে’র শর্ত খারিজ সুপ্রিম কোর্টে]
রাজ্যের অর্থনৈতিক উন্নতির স্বার্থে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ভূমিকা অনস্বীকার্য। আগামি দিনে যাতে এই ধরনের শিল্পের পরিসর আরও দীর্ঘায়িত করা যায়, সেদিকেই নজর রাজ্য সরকারের। এই পুরস্কার প্রাপ্তির পর রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে আরও জোয়ার আসবে বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: এবার SSC-কে বাল্মীকির সঙ্গে তুলনা, ‘নিজেকে বদলে নিলে ক্ষতি কী?’, প্রশ্ন বিচারপতি বসুর]
সর্বশেষ খবর
-
প্রকৃতির কোলে একটুকরো স্বর্গ কেপ ভার্দে, বিশ্বকাপের ‘পুঁচকে’ দেশে কেন ভিড় পর্যটকদের?
-
‘আমার কাছে কেউ শিখতে চায়নি’, ১০০ মিনিটের বিস্ফোরক সাংবাদিক বৈঠকে ইস্তফা উরুগুয়ে কোচের
-
ফ্লাস্কের গরম চা পান, বিশ্বকাপ দেখতে দেখতেই মৃত্যু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের
-
রাজনৈতিক ক্যাডার হবেন না অফিসাররা! তৃণমূলকে বিঁধে রাজনীতিমুক্ত প্রশাসন গড়ার বার্তা শুভেন্দুর
-
৬ মাস ধরে শারীরিক পরিবর্তন, বদলে গেল যৌনাঙ্গ, একদিন কিশোর হয়ে গেল কিশোরী!