Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
WB Weather Update

কমবে না দহনজ্বালা, দ্বিতীয় দফার ভোটেও তাপপ্রবাহ রাজ্যে, সতর্কতা জারি কমিশনের

আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ১৯:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ১৯:১৮

options
link
কমবে না দহনজ্বালা, দ্বিতীয় দফার ভোটেও তাপপ্রবাহ রাজ্যে, সতর্কতা জারি কমিশনের zoom
ফাইল চিত্র।

সুদীপ রায়চৌধুরী ও নিরুফা খাতুন: গরমে হাঁসফাঁস করছে ভোটমুখী বাংলা। চাঁদিফাটা রোদ আর অস্বস্তিকর গরমে জ্বলছে বঙ্গবাসী। সকাল থেকেই সূর্যের চোখ রাঙানি, বেলা বাড়লেই সূচ ফোটাচ্ছে রোদ। এমন পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর ‘আশার বাণী’ শোনাতে ব্যর্থ। আরও সাতদিন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। চলবে তাপপ্রবাহও। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এমন পরিস্থিতিতে জোরকদমে চলছে ভোটপ্রচার। রয়েছে দফায় দফায় ভোটও। এমন পরিস্থিতিতে ভোটারদের কথা মাথায় রেখে গাইডলাইন জারি করল নির্বাচন কমিশন।

আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনাতে তীব্র তাপপ্রবাহ চলবে। শুক্রবার তীব্র তাপপ্রবাহের সতর্তবার্তা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, বীরভূম এবং বাঁকুড়ায়। শনি ও রবিবার এই তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গজুড়ে। কলকাতাতেও তাপপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস। বুধবার দুপুরে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কলকাতায়। এপ্রিল মাসের শেষে কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ইভিএম-ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার দাবি, কমিশনের থেকে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট]

আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। শুক্রবার উত্তরের তিন লোকসভা কেন্দ্র-দার্জিলিং, রায়গঞ্জ এবং ইসলামপুরে ভোটগ্রহণ। সেই সময় উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহের সতর্কতা থাকছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশকিছু অংশে।

[আরও পড়ুন: ভোটের মাঝে ৫ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে চিঠি KLO’র, তুমুল চাঞ্চল্য]

এই পরিস্থিতিতে ভোটাররা কী করবেন, কী করবেন না-তার গাইড লাইন জারি করল নির্বাচন কমিশন। তাতে সানস্ট্রোক প্রতিরোধের জন্যও নানারকম পরামর্শ দেওয়া হয়েছে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.