Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Weather Update

বসন্ত জাগ্রত দ্বারে! চড়ছে পারদ, শীতের মেয়াদ ফুরোতে আর ক’দিন বাকি?

বাংলা থেকে শীত এবার বিদায়ের পথে। বসন্ত জাগ্রত দ্বারে! অন্তত হাওয়া অফিস এমনটাই ইঙ্গিত দিচ্ছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়তে চলেছে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:৩৯

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:৩৯

options
link
বসন্ত জাগ্রত দ্বারে! চড়ছে পারদ, শীতের মেয়াদ ফুরোতে আর ক’দিন বাকি? zoom
বাংলা থেকে শীত এবার বিদায়ের পথে।
Advertisement

বাংলা থেকে শীত এবার বিদায়ের পথে। বসন্ত জাগ্রত দ্বারে! অন্তত হাওয়া অফিস এমনটাই ইঙ্গিত দিচ্ছে। আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়তে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কাল, বৃহস্পতিবার থেকেই অন্তত ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রা। মঙ্গলবারই তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। দুপুরের দিকে ভালোই গরম লেগেছে। 

এদিনই সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা এদিনও ছিল স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম। ফলে রাতে এবং ভোরের দিকে ঠান্ডা অনুভূত হয়েছে। এদিন ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের দিকে বেশ গরম লেগেছে এদিন। তবে আজ থেকে শীত বিদায়ের পথে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী সাতদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। আকাশ পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। যা দৃশ্যমানতা কিছুটা কমিয়ে দিতে পারে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় উত্তর-পশ্চিম শুষ্ক হাওয়া প্রবাহিত হচ্ছে, যা রাজ্যে শুষ্কতা বজায় রাখছে। কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে এটা ঘটনা, ফেব্রুয়ারি মাসেও মানুষ ঠান্ডা অনুভব করেছেন। বিশেষত সকাল ও রাতের দিকে। আর বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা। রোদের তেজও ধীরে ধীরে বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, স্পষ্টভাবে তাপমাত্রার হেরফের বোঝা যাবে ১৪ ফেব্রুয়ারি থেকেই। ওই দিন থেকে বেশ গরম অনুভূত হতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.