বাংলার দু’দফার ভোটপর্ব সাঙ্গ। দুই দফাতেই রেকর্ড ভোট পড়েছে। এখন সব নজর এক্সিট পোলে (West Bengal Exit Poll 2026)। বাংলায় কি ক্ষমতায় ফিরছে তৃণমূল? নাকি প্রথমবার সরকার গড়তে পারে গেরুয়া শিবির? অধিকাংশ এক্সিট পোলে স্পষ্ট কোনও ইঙ্গিত মিলছে না। তবে খানিকটা এগিয়ে রাখা হয়েছে গেরুয়া শিবিরকেই।
এই বিষয়ে আরও খবর
বিভিন্ন সংস্থার এক্সিট পোল:
পি-মার্ক
তৃণমূল ১১৮-১৩৮
বিজেপি ১৫০-১৭৫
বাম জোট ০
কংগ্রেস ০
অন্যান্য ০
ম্যাট্রিজ
তৃণমূল ১২৫-১৪০
বিজেপি ১৪৬-১৬১
বাম জোট ০
কংগ্রেস ০
অন্যান্য ৬-১০
টুডে’জ চাণক্য
তৃণমূল ১৩০-১৪০
বিজেপি ১৫০-১৬০
অন্যান্য ৬-১০

এ পর্যন্ত বেশিরভাগ এক্সিট পোল বিজেপিকে সামান্য এগিয়ে রাখলেও একটি এক্সিট পোলে এগিয়ে রাখা হয়েছে তৃণমূলকে। পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষা বলছে তৃণমূল বাংলায় পেতে পারে ১৭৮-১৮৯ আসন। বিজেপি পেতে পারে ৯৫-১১০ আসন। কংগ্রেস ১-৩ আসন পেতে পারে। বামেদেরও খাতা খোলার সম্ভাবনা রয়েছে। জনমতের সমীক্ষাতেও ব্যাপক ভাবে এগিয়ে তৃণমূল। ওই সমীক্ষা অনুযায়ী, তৃণমূল ১৯৫-২০৫টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ৮০-৯০টি আসন। অন্যান্যদের দখলে ২-৩টি আসন যেতে পারে।
উল্লেখ্য এই ধরনের বুথ ফেরত সমীক্ষাগুলি সবসময় যে নিখুঁত হয়, তেমন নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ফলাফল আসল ফলাফলের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। আবার অনেকক্ষেত্রে দেখা যায়, এক্সিট পোলের ফলাফলের সঙ্গে আসল ফলাফল একেবারেই মেলে না। বস্তুত এই বুথ ফেরত সমীক্ষাগুলি আসল ফলাফল ইঙ্গিতমাত্র। এই আভাস দেখে আশাহত বা উচ্ছ্বসিত কোনওটিই হওয়ার কারণ নেই। আসল ফলাফলের জন্য ৪ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এবার টার্গেট ‘তৃণমূল’ নাম, এনডিএতে মিশে গেলেই মন্ত্রী সুদীপ! কী মন্তব্য সাংসদের?
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
নিবেদিত






