Advertisement
Advertisement
West Bengal Assembly Election

বামেদের আসন জট অব্যাহত! শরিকদের সঙ্গে বৈঠকে রফা করতে পারলেন না বিমান-সেলিমরা

ফরওয়ার্ড ব্লক ২৩টি আসনের নিচে নামতে চাইছে না। আরএসপি ২৩টি আসন চাইলেও এখনও পর্যন্ত তারা ১৯টিতে নেমেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৩:৪৪

options
link
বামেদের আসন জট অব্যাহত! শরিকদের সঙ্গে বৈঠকে রফা করতে পারলেন না বিমান-সেলিমরা zoom
ফাইল ছবি

আসন সমঝোতা নিয়ে বামফ্রন্টের বৈঠক ফলপ্রসূ হল না। সিপিএমের তরফে বলা হয়েছিল, বুধবার বামফ্রন্টের বৈঠকে শরিকদের সঙ্গে আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও আরএসপির সঙ্গে আসন রফা নিয়ে জট বহাল রইল।

বুধবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে বসেছিল ফ্রন্টের বৈঠক। ফরওয়ার্ড ব্লক ২৩টি আসনের নিচে নামতে চাইছে না। সিপিএমের তরফে ১৮টির বেশি আসন ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আরএসপি ২৩টি আসন চাইলেও এখনও পর্যন্ত তারা ১৯টিতে নেমেছে। কিন্তু ১৫টির বেশি আসন তাদের দিতে নারাজ সিপিএম। অন্যদিকে, সিপিআইয়ের দাবি, আসন সমঝোতা চূড়ান্ত না হলেও আলোচনা সৌহার্দপূর্ণ হয়েছে।

Advertisement

ফরওয়ার্ড ব্লক ২৩টি আসনের নিচে নামতে চাইছে না। সিপিএমের তরফে ১৮টির বেশি আসন ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আরএসপি ২৩টি আসন চাইলেও এখনও পর্যন্ত তারা ১৯টিতে নেমেছে। কিন্তু ১৫টির বেশি আসন তাদের দিতে নারাজ সিপিএম।

সিপিআই ১৮টি আসন চেয়েছে। শরিকদের দাবি করা বেশ কিছু আসনের আবার দাবিদার রয়েছে সিপিএম এবং আইএসএফও। আবার ফরওয়ার্ড ব্লক আইএসএফের সঙ্গে জোটেরই বিরোধী। ২০ তারিখ ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। সেখানে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফরওয়ার্ড ব্লক। ফলে ফের শরিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে সিপিএম। সেখানে আসন রফা চূড়ান্ত হতে পারে। এদিন ফ্রন্টের বৈঠকে প্রবীণ সিপিএম নেতা বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ নরেন চট্টোপাধ্যায়, প্রবীর দেব, তপন হোড় প্রমুখ বাম নেতৃত্ব উপস্থিত ছিলেন। সমাজবাদী তরফেও বামফ্রন্টের থেকে আসন চাওয়া হয়েছে। এতে অবশ্য বাম শরিকদের বিরোধিতা রয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.