Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
রাজ্য বাজেট ২০২৬
WB Budget

বাজেটে ‘বেকার ভাতা’! শিক্ষিত কর্মহীনদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প ঘোষণা রাজ্যের

অন্তর্বর্তী বাজেটে 'বাংলার যুব সাথী' নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করল সরকার। এই প্রকল্পের অধীনে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য মিলবে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর এই সুবিধা পাওয়া যাবে।

Advertisement
তরুণকান্তি দাস
তরুণকান্তি দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:০৭

link
তরুণকান্তি দাস
তরুণকান্তি দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:০৭

options
link
বাজেটে ‘বেকার ভাতা’! শিক্ষিত কর্মহীনদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প ঘোষণা রাজ্যের zoom
ফাইল ছবি

রাজ্যের শিক্ষিত বেকার যুব সমাজের জন্য নতুন প্রকল্প ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল সরকার। অন্তর্বর্তী বাজেটে ‘বাংলার যুব সাথী’ নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করল সরকার। এই প্রকল্পের অধীনে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য মিলবে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর এই সুবিধা পাওয়া যাবে। চলতি বছরের ১৫ আগস্ট থেকে এই প্রকল্প শুরু হবে।

কারা পাবেন এই ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের সুবিধা? বাজেটে (WB Budget) জানানো হয়েছে, এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উর্ত্তীণ হলেই হতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারী এই সুবিধা পাবেন। যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।    

Advertisement

এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উর্ত্তীণ হলেই হতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারী এই সুবিধা পাবেন। যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।   

রাজ্যে আগে থেকেই মহিলাদের জন্য চালু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় সামজিক প্রকল্প। এবার যুব সমাজের জন্য আর্থিক অনুদানের প্রকল্প নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণও। বাজেটে ৫০০ টাকা অনুদান বাড়ানো হয়েছে। ফলে জেনারেল কাস্টের মহিলারা মাসে ১৫০০ টাকা ও এস, এসটি  মহিলারা মাসে ১৭০০ টাকা করে ভাতা পাবেন। এই ঘোষণা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে জানানো হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.