Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
রাজ্য বাজেট ২০২৬
West Bengal Budget

রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, মাসে কত টাকা করে পাবেন মহিলারা?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে নতুন করে ২০ লক্ষ ৬২ হাজার মহিলা যুক্ত হয়েছেন। তার ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৪১ লক্ষ।

Advertisement
তরুণকান্তি দাস
তরুণকান্তি দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৬:৩০

link
তরুণকান্তি দাস
তরুণকান্তি দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৬:৩০

options
link
রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, মাসে কত টাকা করে পাবেন মহিলারা? zoom
রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার

ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে (West Bengal Budget) কল্পতরু রাজ্য সরকার। রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখে ফের বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। এবার থেকে ৫০০ টাকা করে বাড়ল মাসিক ভাতা। তার ফলে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন মাসিক ১৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা পাবেন প্রতি মাসে ১৭০০ টাকা। চলতি মাসেই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত বরাদ্দ। লক্ষ্মীবারে বাড়তি লক্ষ্মীলাভের ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি মহিলারা।

Chandrima-Mamata
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ চন্দ্রিমা ভট্টাচার্যের। ছবি: পিণ্টু প্রধান

সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন ১৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা পাবেন মাসিক ১৭০০ টাকা। চলতি মাসেই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা।

গত ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের মহিলাদের কথা ভেবে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এমনকী মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটেছে দেশের একাধিক রাজ্যও। কারণ, এই অর্থ সাধারণ গৃহবধূদের আর্থিক স্বাচ্ছন্দ্য এনেছে। এই প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে নতুন করে ২০ লক্ষ ৬২ হাজার মহিলা যুক্ত হয়েছেন। তার ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪১ লক্ষ। আর্থ-সামাজিক পরিস্থিতি নির্বিশেষে প্রত্যেক সাধারণ বা জেনারেল শ্রেণিভুক্ত মহিলারা মাসে মাসে এতদিন ১ হাজার টাকা করে পেতেন। তফসিলি জাতি-উপজাতিভুক্তরা পেতেন ১ হাজার ২০০ টাকা। সরকারি তহবিল থেকে এই অর্থ দেওয়া হয় প্রতি মাসে। 

Advertisement

বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে (West Bengal Budget) সেই লক্ষ্মীর ভাণ্ডারের ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। তার ফলে এবার থেকে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন ১৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা পাবেন মাসিক ১৭০০ টাকা। চলতি মাসেই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা।

Cahndrima
রাজ্য বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পাঠ চন্দ্রিমা ভট্টাচার্যের। নিজস্ব চিত্র

বলে রাখা ভালো, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বাড়তে চলেছে বলেই আশা করেছিলেন বহু মহিলা। সে আশাপূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি তাঁরা। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধিকে মোটেও ভালো চোখে দেখছে না। লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে তৃণমূল ভোট কেনার চেষ্টা করছে বলেই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।   

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.