Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
West Bengal By-Elections:

WB By-Election: গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না, এজেন্টদের নির্দেশ বঙ্গ বিজেপির

বিধানসভা নির্বাচনে খারাপ ফলের ইঙ্গিত মিলতেই গণনাকেন্দ্র ছেড়েছিলেন বহু বিজেপি এজেন্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২১, ১৯:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২১, ১৯:৪৫

options
link
WB By-Election: গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না, এজেন্টদের নির্দেশ বঙ্গ বিজেপির zoom

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ হল থেকে বেরবেন না। তিন কেন্দ্রের ভোটের ফলপ্রকাশের আগে দলের কাউন্টিং এজেন্টদের এমনটাই নির্দেশ দিল বঙ্গ বিজেপি (BJP)। ২০২১ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছিল, খারাপ ফলাফলের ইঙ্গিত মিলতেই বহু কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গিয়েছেন। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতেই নতুন নির্দেশিকা দিল বিজেপির রাজ্য নেতৃত্ব।

West Bengal By-Elections: BJP orders agents not to leave counting halls before counting ends

Advertisement

বিজেপি সূত্রে খবর, দলের তরফে সমস্ত এজেন্টদের নির্দেশ দেওয়া হয়েছে গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না। ভবানীপুরের (Bhabanipur) বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ জানান, ১৪ টি টেবিলে গণনা হবে। বিজেপির মোট ৮০ জন এজেন্ট থাকবেন। এজেন্টরা যাতে কেউ গণনা শেষ হওয়ার আগে গণনাকেন্দ্র না ছাড়েন, তা নিশ্চিত করতেই আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি বঙ্গ বিজেপির নেতারা মেনেই নিচ্ছেন যে ভবানীপুরে তাঁদের খারাপ ফলাফল হতে চলেছে? নাহলে কেনই বা আগেভাগে এজেন্টদের বুথ না ছাড়ার নির্দেশ দেওয়া হবে?

[আরও পড়ুন: Mamata Banerjee: উপনির্বাচনের পরই পুরভোট! নবান্নে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর]

রবিবারই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন এবং রাজ্যের দুই কেন্দ্রের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা। রাজনৈতিক মহলের ধারণা, ভবানীপুরে মুখ্যমন্ত্রীর জয় সময়ের অপেক্ষা। ব্যবধান কত হয় সেটাই দেখার। বিজেপির অন্দরেও অনেকে ভবানীপুরের ফলাফল নিয়ে খুব একটা আশাবাদী নন। যদিও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলছেন,”আমরা জনতার উপর ভরসা রেখেছি। যে ক্ষমতা আমাদের ছিল তার উপর প্রচার করেছি। আমাদের প্রার্থীও অসাধারণ লড়েছেন। ভবানীপুরে ভাল ফল হবে আমরা আশাবাদী।”

[আরও পড়ুন: ‘ডিভিসি যেভাবে জল ছাড়ছে তা মারাত্মক অপরাধ’, নবান্ন থেকে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী]

এদিকে, পুজোর পরই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। সেই চার কেন্দ্রের ভোট নিয়ে শনিবার রাজ্য দপ্তরে বৈঠক করেছে গেরুয়া শিবির। চার কেন্দ্রের প্রার্থীর জন্য কুড়িটি নাম জমা পড়েছে। সেখান থেকে বাছাই করে ১২ টি নাম রাজ্য নেতৃত্বের তরফে পাঠানো হবে দিল্লিতে। সেখান থেকে চারজন প্রার্থীর নাম চূড়ান্ত করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চার কেন্দ্রের উপনির্বাচন (West Bengal By-Elections) সঞ্চালনের জন্য সাংসদ, বিধায়ক ও দলের সাধারণ সম্পাদকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপনির্বাচন নিয়ে বৈঠকে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং ও অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, প্রতি কেন্দ্র থেকে চার-পাঁচ জন করে নাম এসেছে। আমরা তিনটি করে নাম পাঠাবো

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.