Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
West Bengal Joint Entrance Examination

কবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ? দিনক্ষণ ঘোষণা বোর্ডের

বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর। জেনে নিন কীভাবে জানা যাবে ফলাফল?

Advertisement
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ২২:১২

link
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ২২:১২

options
link
কবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ? দিনক্ষণ ঘোষণা বোর্ডের zoom
কবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ? ফাইল ছবি

রাত পোহালেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর। এই বিষয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ সল্টলেকের ‘রূপান্ন’ ভবনে বোর্ডের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

www.wbjwwb.nic.in এবং www.wbjeeb.in, এই ওয়েবসাইটগুলিতে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার ব়্যাঙ্ক কার্ড বিকেল চারটে থেকে এই ওয়েবসাইটগুলি থেকে ডাউনলোড করা যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন অনলাইনে। ওয়েবসাইগুলি হল: www.wbjwwb.nic.in এবং www.wbjeeb.in। এই ওয়েবসাইটগুলিতে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। প্রকৌশল, প্রযুক্তি, স্থাপত্য এবং ফার্মেসি কোর্সে ভর্তির এই পরীক্ষার ব়্যাঙ্ক কার্ড বিকেল চারটে থেকে এই ওয়েবসাইটগুলি থেকে ডাউনলোড করা যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় এই পরীক্ষার মাধ্যমে। গত ২৪ মে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে। ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। ২৬৭ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। তার মধ্যে ২৬৪টি কেন্দ্র বাংলার। ত্রিপুরার ২টি এবং অসমের ১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস-সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। পরীক্ষার মাত্র ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে রাজ্য জয়েন্ট বোর্ড।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.