সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরস্বতী পুজোর আগেই প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল৷ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সামনে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আয়োজিত টেট পরীক্ষায় সফল হয়েছিলেন ১ লক্ষ ২৫ হাজার প্রার্থী৷ যার মধ্যে ৪১ হাজার ৬২৮ জন সফল প্রার্থীর তালিকা তৈরি হয়ে গিয়েছে৷ বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে প্রথম পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া৷ প্রশিক্ষিত প্রার্থীদেরই আগে সুযোগ দেওয়া হবে৷ জানালেন পর্ষদ সভাপতি৷
মাদকমুক্তির কেন্দ্রেই আবাসিককে আটকে রেখে মারধর, গ্রেফতার ৩
এদিন সাংবাদিকদের সামনে মানিকবাবু জানান, প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন ২০ লক্ষেরও বেশি প্রার্থী৷ যার মধ্যে প্রায় ১২ লক্ষ আবেদন সঠিক ছিল৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের নিয়ম বিধি মেনে প্রথম পর্যায়ে ১১,৩০০ জন প্রশিক্ষিত প্রার্থীকেই আগে সুযোগ দেওয়া হবে৷ এরপর ধাপে ধাপে সফল অপ্রশিক্ষিত প্রার্থীরা সুযোগ পাবেন৷ ২ ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর পরদিন থেকেই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া৷ প্রথমে কাউন্সেলিং, তারপর প্রার্থীদের পছন্দের স্থান অনুযায়ী নিয়োগপত্র দেওয়া হবে৷
ফের বন্ধ হয়ে গেল নদিয়া জুট মিল, কর্মহীন ২০০০ শ্রমিক
প্রত্যেক সফল প্রার্থীকে এসএমএস ও ই-মেলের মাধ্যমে কাউন্সেলিংয়ের ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে৷ প্রথম পর্যায়ে জেলায় মূলত তিন স্থানে কাউন্সেলিং করা হবে৷ দক্ষিণ ২৪ পরগনার হেস্টিংস হাউস, বর্ধমানের টাউন স্কুল ও মালদার বার্লো হাই স্কুলে৷ আগামী রবিবারের মধ্যেই প্রথম পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি৷ তেমন হলে চলতি সপ্তাহের মধ্যেই চাকরিতে যোগ দিতে পারবেন সফল প্রার্থীরা৷
পণের দাবিতে বিষ খাইয়ে বধূ খুনের অভিযোগ, পলাতক স্বামী
সর্বশেষ খবর
-
লাইন এড়িয়ে আউটডোরের টিকিট কাটার টোপ! এসএসকেএমে জালচক্রের রমরমা, গ্রেপ্তার ৩
-
রক্তপাতহীন বই-হত্যা, কৃত্রিম বুদ্ধিমত্তার ধ্বংসযজ্ঞ!
-
প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে ভরসা বাড়ছে, এইমসের আদলে বঙ্গে এবার আয়ুর্বেদ হাসপাতাল!
-
‘এমন সিদ্ধান্ত কেন নেন যাতে বিতর্ক হয়’, খাম প্রতীক জটিলতায় কমিশনকে প্রশ্ন হাই কোর্টের
-
মাখনে বিরিয়ানির স্বাদ! জনপ্রিয় শেফের ‘স্প্রেড’ রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলুন