Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলায় সংগঠন বাড়াতে কর্মীদের ঘুরিয়ে পালটা প্রতিরোধের দাওয়াই অমিতের

'বাংলায় ক্ষমতা এলেই সাফল্যের আকাশ ছোঁয়া যাবে'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১১:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১১:৪৫

options
link
বাংলায় সংগঠন বাড়াতে কর্মীদের ঘুরিয়ে পালটা প্রতিরোধের দাওয়াই অমিতের zoom
Advertisement

রূপায়ণ গঙ্গোপাধ্যায়, কলকাতা: বিজেপি কর্মীরা মার খাচ্ছেন। এই কথা তিনি শুনতে বাংলায় আসেননি। পালটা কোনও প্রতিরোধ হয়েছে কি? এভাবেই রাজ্য নেতৃত্বর দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি বুঝিয়ে দিয়েছেন রাজ্য পালাবদলের স্বপ্ন দেখতে হলে সংগঠন মজবুত করতে হবে। অমিত শাহ মনে করেন বাংলায় ক্ষমতা এলেই সাফল্যের আকাশ ছুঁতে পারবে গেরুয়া শিবির।

[নারদ তদন্তে ইডির মুখোমুখি শুভেন্দু, সিবিআইয়ের জেরায় মুকুল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পূবের বিহার, ঝাড়খণ্ড, আসাম দখলে। এবার লক্ষ্য বাংলার মসনদ। তার আগে ২০১৮-তে পঞ্চায়েত ভোট এবং ২০১৯-এ লোকসভা ভোটে হয়ে যাবে ড্রেস রিহার্সাল। তার আগে রাজ্য বিজেপি কতটা তৈরি। তা বুঝতে তিন দিনের বাংলা সফরে অমিত শাহ। চলতি সফরে দলীয় নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হয় মধ্য কলকাতার হো-চি-মিন সরণির আইসিসিআরে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রের দুই মন্ত্রী ও বিজেপি নেতাদের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তাদের মন খুলে কথা বলতে বলেন। সুযোগ পেয়ে রাজ্য নেতারা বলতে থাকেন, কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যে দুর্নীতি হচ্ছে। কেউ বলেন তৃণমূলের হাতে মার খাচ্ছেন বিজেপি কর্মীরা। একথা শুনে খানিকটা বিরক্ত হন অমিত শাহ। তিনি বুঝিয়ে দেন, শুধু এই কথা শুনতে তিনি বাংলায় আসেননি। বিজেপি সর্বভারতীয় সভাপতি পালটা বলেন, কেউ কী প্রতিরোধ করতে পেরেছে। এমন কথা তিনি শুনতে চান। অমিত শাহর এই প্রশ্নের কোনও জবাব ছিলেন বাংলার রাজ্যের নেতাদের। নরেন্দ্র মোদির অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা জানিয়ে দেন সংগঠন মজবুত করতে হবে। তবেই বাংলায় দাগ কাটা যাবে। বিজেপি দেশের বৃহত্তম দল হলেও এই সাফল্য পূর্ণতা পাবে একমাত্র বাংলা দখল করলেই। তাঁর ব্যাখ্যা, এভাবেই আকাশ ছোঁয়া যাবে। এই বার্তা দলের নেতাদের পইপই করে বুঝিয়ে দেন অমিত শাহ।

[প্রবল যৌন ইচ্ছায় কাতর রাম রহিম, জানালেন জেলের চিকিৎসকরা]

বিজেপির প্রতিষ্ঠাতা একজন বাঙালি। অথচ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে এখনও সেভাবে কিছু করতে পারেনি গেরুয়া শিবির। এই আক্ষেপ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বর দীর্ঘ দিনের। সেই আফশোস কাটাতে নেতা-কর্মীদের তৈরি হওয়ার বার্তা দিলেন অমিত শাহ। এর আগে গত এপ্রিল মাসে রাজ্যে এসে বিজেপি হাওয়া ধরে রাখতে বেশ কিছু দাওয়াই তিনি দিয়েছিলেন। যার মধ্যে ছিল বিস্তারক যাত্রা কর্মসূচি। কিন্তু তার ফলও তেমন আশানুরূপ হয়নি। সংগঠনের ব্যর্থতা ঢাকতে মার খাওয়ার যুক্তি আর যে গুরুত্ব পাবে না তা এদিন স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.