সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল কবে আসবে- কবির এ লাইন ধার করে আর বোধহয় প্রশ্ন করতে হবে না শহরবাসীকে৷ কেননা শহরে শীতের ইনিংস শুরু হয়ে গিয়েছে৷ এবং তা ছক্কা হাঁকিয়েই৷
নিম্নচাপের জেরে বৃষ্টিভেজা শহরে শীতের প্রত্যাশা ছিলই৷ তবে পূর্বাভাস ছিল, এবার শীত দেরিতেই আসবে৷ কিন্তু নিম্নচাপ বাংলাদেশের সরতেই দেখা গেল পুরোদস্তুর টি-টোয়েন্টির মেজাজে ক্রিজে নেমেছে শীত৷উত্তরে হাওয়ার পথ সুগম হতেই শীতের আমেজ শহর জুড়ে৷ হাওয়া অফিসের হিসেবে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম৷ জানা যাচ্ছে, শীতের এই দাপট থাকবে বেশ কিছুদিন৷ অর্থাৎ এই সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ গতবছরও এই সময় শীত এতটা জাঁকিয়ে বসতে পারেনি৷ আজ রোদে-মেঘে লুকোচুরির সম্ভাবনা থাকলেও, সপ্তাহের বাকি দিনগুলো মোটামুটি রোদঝলমলেই থাকবে৷ রাতের দিকে তাপমাত্রা বেশ নামতে পারেই বলেই জানা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার