সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ছেলের হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়ে শ্লীলতাহানি। অভিযোগ, খাস কলকাতার রাস্তায় মহিলার নাবালক ছেলেকে মারধর করা হয়। মহিলার শাড়ি টেনে খুলে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কসবার নিউমার্কেট এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
শুক্রবার সন্ধেয় ঠাকুর দেখে ফেরার সময় ওই মহিলা একটি দোকানে যান। সেই সময় বেশ কয়েকজন যুবক তাঁর বছর দশেকের ছেলেকে মারধর করে বলেই অভিযোগ। তার প্রতিবাদ করেন মহিলা। এর পর মহিলার শাড়ি খোলার চেষ্টা করা হয় বলেই অভিযোগ। কোনওমতে মহিলা কসবা থানায় পৌঁছন। সেখানে গিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি।
অভিযোগ পাওয়ার পর ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছেন তদন্তকারীরা। কী কারণে ওই যুবকেরা মহিলার ছেলেকে মারধর করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আগের কোনও শত্রুতা নাকি মারধরের ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্তসাপেক্ষ বলেই মনে করছে পুলিশ। আটক করা দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা সংক্রান্ত আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের তৃতীয় দিনই বিতর্কে VAR, প্রশ্ন পেনাল্টি নিয়ে, ৩৬ বছর পর প্রথম জয় পেল স্কটল্যান্ড
-
ইন্ডাস্ট্রিতে হাওয়া বদলের পরই প্রত্যাবর্তন ‘মা’ খ্যাত তিথির, গ্র্যান্ড কামব্যাক সব্যসাচী-দেবচন্দ্রিমারও!
-
‘বন্ধু’ হলে এত নিষ্ঠুর হত না! ওমানে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যুতে ওয়াশিংটনকে তোপ থারুরের
-
রাজ্যজুড়ে বর্ষার আগমন! উত্তরবঙ্গে ভারী, দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
-
‘বিজেপি বিরোধী বলেই বিজয়নকে আলিঙ্গন সম্ভব নয়’, রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ সিপিএম, ‘ফাটল’ ইন্ডিয়াতে