সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগকারীর বিরুদ্ধে পালটা অপহরণের অভিযোগ দায়ের করলেন অভিযুক্ত যুবক। বাইপাসের কাছে চলন্ত গাড়িতে তাঁকে বেহুঁশ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আসানসোলের ওই তরুণী। সেই সময় চালকও গাড়িতেই ছিলেন বলে অভিযোগ। সোমবার আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণীর অভিযোগের ২৪ ঘন্টার পর মঙ্গলবার পালটা অভিযোগকারিণীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন প্রাক্তন প্রেমিক।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার একটি ফোন আসে থানায় বাইপাসের একটি ফ্ল্যাটে জোর করে কোন এক যুবককে আটকে রাখা হয়েছে। পুলিশ গিয়ে দেখে ফ্ল্যাটে ভিতরে এক যুবক রয়েছেন। তাঁর হাত দড়ি দিয়ে বাঁধা। তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয়। যখন ওই যুবককে জিজ্ঞাসা করা হয় কে বা কারা তাঁকে আটকে রেখেছিলেন, তখন যুবক তরুণীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তোলে। ফ্ল্যাট থেকে উদ্ধারের পর যুবককে টালিগঞ্জে সরকারি হাসপাতালে ভর্তি করা করেছে পুলিশ।
[আরও পড়ুন: কুকুরের কামড়ে জখম কমপক্ষে ৪৯ জন! তীব্র আতঙ্কে বাগদাবাসী]
এদিকে, বুধবার বিচারকের কাছে তরুণীর গোপন জবানবন্দিও দেওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু সূত্রের খবর, এদিন হঠাৎ করে তরুণীর কোনও খোঁজ মিলছে না। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পুলিশ সূত্রে খবর, উভয়েরই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: টিকিয়াপাড়ায় লাইনচ্যুত বাগনান-হাওড়া লোকাল, বিঘ্নিত ট্রেন চলাচল, প্রবল ভোগান্তিতে যাত্রীরা]
সর্বশেষ খবর
-
বিশ্বখ্যাত শিল্পীদের কনসার্টকেও টেক্কা, ফাল্গুনী পাঠকের গরবার টিকিট বিকোচ্ছে দু’লাখে
-
মুজিবহত্যার অভিশপ্ত ১৫ আগস্ট! ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামি লিগ, বাংলাদেশে ঝটিকা মিছিল, আটক শতাধিক
-
জেন জি মানেই স্রেফ বাজে খরচ! প্রচলিত ধারণা ভাঙল সমীক্ষার রিপোর্ট, কোন অঙ্কে সঞ্চয়ী তরুণরা?
-
রুপোর মুদ্রায় ‘কুস্তির প্যাঁচ’! খননকার্যে মিলল ২৪০০ বছর পুরনো রহস্যময় মল্লযোদ্ধার দেহাবশেষ
-
‘বিশ্বাস হারাইনি…’, ভারতীয় দলে সুযোগ পেয়ে মুখ খুললেন বারবার ‘বঞ্চিত’ আকিব নবি