Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

দেহব্যবসার আড়ালে ছিনতাই, কী পরিণতি হল যৌনকর্মীর?

চাঞ্চল্য সোনাগাছিতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০১৯, ২১:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০১৯, ২১:১৭

options
link
দেহব্যবসার আড়ালে ছিনতাই, কী পরিণতি হল যৌনকর্মীর? zoom

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: চুরির অভিযোগে যৌনকর্মীর ওপর ছুরি চালানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি সোনাগাছির ওই যৌনকর্মী। বৃহস্পতিবার যৌনপল্লিতে গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর দাবি, বছর তিরিশের এক যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর বুঝতে পারেন, তাঁর ঘড়ি, মোবাইল ছিনতাইয়ের চেষ্টা চলছে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওই যৌনকর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। গুরুতর আহত হন যুবতী। তাঁর চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এলে, বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালান ওই ব্যক্তি। স্থানীয়রা যৌনকর্মীকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে ভরতি করেন।

 
স্থানীয় সূত্রে খবর, ওই যৌনকর্মীর বিরুদ্ধে আগেও বেশ কয়েকবার যৌন ব্যবসার পাশাপাশি চুরি, ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। কিন্তু বৃহস্পতিবার যা ঘটল, তাতে রীতিমত আতঙ্কিত সোনাগাছি এলাকার বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, যৌনকর্মী চুরি করছেন, এমন অভিযোগে কেন পুলিশের দ্বারস্থ না হয়ে নিজের হাতে আইন তুলে নিলেন ওই ব্যক্তি? অনেকেই বলছেন, যৌন ব্যবসা তাঁদের পেশা। তাতে এধরনের ঘটনা ঘটলে, নির্ভয়ে জীবনযাপন করা মুশকিল। নিরাপত্তার দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।  ঘাতক ব্যক্তিকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি তাঁদের। ঘটনার তদন্তে নেমেছে বড়তলা থানার পুলিশ। খোঁজ চলছে ওই ব্যক্তির। সোনাগাছির নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।

Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.