কলহার মুখোপাধ্যায়: কলকাতায় স্বামীর সঙ্গে থাকেন৷ কিন্তু ভিনরাজ্যের এক যুবকের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল৷ পরকীয়ায় ইতি টানতে গিয়ে বিপদে পড়েছেন এক গৃহবধূ৷ অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই যুবক টাকা চাইছে বলে অভিযোগ৷ বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন ওই মহিলা৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[দুটি বাসের রেষারেষিতে শহরে দুর্ঘটনা, বরাতজোরে রক্ষা বাইক চালকের]
ভিআইপি রোডের কৈখালিতে থাকেন ওই গৃহবধূ৷ ফোনে তাঁর সঙ্গে আলাপ হয় অমিত কুমার নামে যুবকের৷ ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা সে৷ ক্রমে দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে৷ ফেসবুক ও ম্যাসেঞ্জারে নিয়ম চলত চ্যাট৷ কৈখালির ওই গৃহবধূর দাবি, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখেছে অমিত৷ এখন আর ওই যুবকের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি তিনি৷ তাই সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে অমিত, টাকা চাইছে সে৷ শেষপর্যন্ত গোটা ঘটনা জানিয়ে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷

সোমবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে অভিযুক্ত অমিত কুমারকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা৷ তদন্তকারীরা জানিয়েছেন, পড়শি রাজ্যের ওই যুবক উচ্চশিক্ষিত৷ বিটেক পাশ করেছে সে৷ টাকা আদায়ের জন্য কৈখালির ওই গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলেছিল অমিত৷ ঘনিষ্ঠতা এতটাই ছিল যে, গোপনে প্রেমিকের সঙ্গে দেখাও করতেন ওই গৃহবধূ৷ সেই সময়ে ছবিগুলি তুলেছে অভিযুক্ত৷
[ খাস কলকাতায় উদ্ধার ১০ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার চক্রের ২ পাণ্ডা]
সর্বশেষ খবর
-
মধ্যরাতে ঘরের দুয়ারে সাক্ষাৎ মৃত্যু! কুণ্ডলী পাকিয়ে ১০ ফুট লম্বা অজগর, কী করলেন গৃহকর্তা?
-
শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভরবে সংসার, জন্মাষ্টমীর পর রাধাষ্টমী করতে ভুলবেন না, জেনে নিন নিয়ম
-
মাহিকার সঙ্গে প্রেমের মাঝেই হার্দিকের জীবনে আমিশা! ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রী বললেন…
-
অবশেষে কাটল ‘অভিশাপ’, চিনের ডেরায় ঢুকে চিনকে হারিয়ে ইতিহাস সাত্ত্বিক-চিরাগের
-
‘মাওবাদের মতোই এবার নেশামুক্ত হবে ভারত’, লক্ষ্য স্থির রেখে ‘ব্লুপ্রিন্ট’ সাজালেন অমিত শাহ