অর্ণব আইচ: বাড়িতে ঢুকে তরুণীর উপর শারীরিক অত্যাচার ও গণধর্ষণ করে ১৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গার্ডেনরিচ এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে নামার পরে পরেই ঘটে এই ঘটনা। কাজের সূত্রে তরুণীর বাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। বাড়িতে একাই ছিলেন ২৬ বছরের তরুণী। ঠিক সেই সময়ই অতর্কিতে বাড়িতে ঢুকে পড়ে দু-তিনজন দুষ্কৃতী। জিনিসপত্র লুটপাট করতে শুরু করে। তরুণী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে বেঁধে ফেলা হয়। তাঁর উপর শারীরিক অত্যাচার হয়েছে বলেও অভিযোগ। এরপরই ১৫ লক্ষ টাকা লুট করে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে বুধবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে ‘খুন’ স্ত্রীর]
কে বা কারা এমন ঘটনা ঘটাল, সে নিয়ে অবশ্য মুখ খুলছেন না স্থানীয়রা। তবে দুষ্কৃতীরা পূর্ব পরিচিত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, ব্যবসার কাজে অনেক সময়ই বাড়ির বাইরে থাকতেন ওই বাড়ির লোকেরা। ফলে একাই থাকতে হত তরুণীকে। কীভাবে দুষ্কৃতীদের কাছে সেই খবর পৌঁছল, কীভাবে তারা টের পেল, বাড়িতে নগদ মজুত আছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে জনবহুল এলাকার মধ্যেই ভরসন্ধেয় এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে এত লোকের মাঝেই ওই বাড়িতে ঢুকে পড়ল দুষ্কৃতীরা, তা অবাক করছে গোয়েন্দাদেরও। তরুণীর মেডিক্যাল রিপোর্ট আসার পর জানা যায়, তাঁকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত চিহ্নিত করে গ্রেপ্তার করতে শুরু হয়েছে তদন্ত।
[আরও পড়ুন: নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ]
সর্বশেষ খবর
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ
-
সামান্য জ্বরেও ডাক্তারের কাছে যান? এবার হোয়াটসঅ্যাপ-ফেসবুকেই মিলবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ!