অর্ণব আইচ: ফের খাস কলকাতায় মহিলার বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধার। রিজেন্ট পার্ক এলাকার শান্তিনগর খালের ব্রিজের নিচ থেকে বস্তায় মোড়া দেহ উদ্ধার করে পুলিশ ও বির্পযয় মোকাবিলা দল। দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়। মহিলার দেহ এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশের প্রাথমিক অনুমান ২ থেকে ৩ দিন আগে মহিলার মৃত্যু হয়েছে।দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বাইরে থেকে বোঝার উপায় নেই। ময়নাতদন্তের জন্য দেহ এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: বিঘার পর বিঘা জমি দখল করে বিক্রি! গ্রেপ্তার নকশালবাড়ির তৃণমূল পূর্ত কর্মাধ্যক্ষ]
মঙ্গলবার দুপুর তিনটের দিকে রিজেন্ট পার্ক এলাকার খালে সাদা রংয়ের বস্তা ভেসে আসতে দেখেন স্থানীয়রা। বস্তাটি একটি অংশ খুলে যাওয়ার কারণে মহিলার চুল দেখতে পারেন তাঁরা। সন্দেহ হতেই খবর দেন পুলিশে। পুলিশ ও বির্পযয় মোকাবিলা দল এসে দেহটি উদ্ধার করে। বস্তাটিকে পাড়ে নিয়ে এসে খুলতেই মহিলার দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের পরনে রয়েছে কমলা রংয়ের জামা ও কালো প্যান্ট। মহিলার হাতে ও পায়ে নেইল পলিশ রয়েছে। আনুমানিক বয়স ৩০-এর কাছাকাছি। কবে কী করে মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
[আরও পড়ুন: ডাকাতির ছক বানচাল! কল্যাণীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?