অর্ণব আইচ: কান থেকে ঝুলছে হেডফোনের তার। মুখ থেকে গড়িয়ে নামছে ফেনা। বৃহস্পতিবার সকালে সিঁথির (Sinthi) একটি নির্মীয়মান বাড়িতে এক যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। মানসিক অবসাদগ্রস্ত যুবক কি আত্মঘাতী হয়েছেন নাকি খুন করা হয়েছে তাঁকে, তা নিয়ে বাড়ছে দ্বন্দ্ব। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত যুবকের নাম খোকন পাত্র। আরামবাগের বাসিন্দা। বয়স ৩৫ বছর। পেশায় স্যাঁকরা। বাবার নাম অজয় পাত্র। সদ্য সিঁথি এলাকায় এসেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, খোকন মদ্যপ ছিলেন। দিনভর নেশায় ডুবে থাকতেন তিনি। অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদেই তিনি আত্মহত্যা করছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
[আরও পড়ুন: জোট না হলেও ৩ আসনে বামেদের সমর্থন, উপনির্বাচনে শুধু শান্তিপুরে প্রার্থী দেবে কংগ্রেস]

স্থানীয় সূত্রে খবর, নির্মীয়মান বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে ঢোকেন। দেখেন সিলিং থেকে দেহটি ঝুলছে। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। তবে আরামবাগের বাসিন্দা কেন সিঁথিতে এসে আত্মঘাতী হলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি, ফলে আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ওই যুবকের কারওর সঙ্গে শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সিঁথি থানার পুলিশ।
[আরও পড়ুন: অক্সিজেন প্লান্ট থেকে গ্যাস লিক, আতঙ্কে এনআরএস হাসপাতালে হুড়োহুড়ি রোগীদের]
সর্বশেষ খবর
-
বাড়িতে পুলিশের হানা, জিজ্ঞাসাবাদের নামে পরিবারকে হেনস্তা, বিজেপিকে তোপ সিজেপি মুখপাত্র সৌরভের
-
ড্রাই স্টেট অতীত, বিহারে ফিরছে মদ! নীতীশের ঐতিহাসিক সিদ্ধান্ত মুছবে বিজেপি সরকার?
-
এসবিআইতে ৯ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি
-
প্রেমের টানে স্বামীর ঘর ছাড়াই কাল, তরুণীকে খুন করে সুটকেসে ভরল প্রেমিক! গ্রেপ্তার অভিযুক্ত
-
মহিলা মোর্চার বৈঠকে ‘হট্টগোল’ শোকজ হওয়া নেতার, বাধা দিতেই মারধর! চাঞ্চল্য সিতাইয়ে