Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Curry Leaves for Hair Growth

কারিপাতায় চুল হবে পুষ্ট ও মজবুত, মাথায় মাখার আগে শুধু মিশিয়ে নিন এই ৫ রকম তেলে

যে কোনও তেলই ভালোভাবে মাসাজ করতে হবে মাথার ত্বকে। স্নানের আগে, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে তেল মেখে আঁটসাঁট বিনুনি করে রাখা যেতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৮:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৮:২১

options
link
কারিপাতায় চুল হবে পুষ্ট ও মজবুত, মাথায় মাখার আগে শুধু মিশিয়ে নিন এই ৫ রকম তেলে zoom
বিভিন্ন তেলের সঙ্গে কারিপাতার নির্যাস মিশিয়ে মাখা যেতে পারে চুলে।
Advertisement

চুলের যত্নে সিরাম বা আধুনিক হেয়ার কেয়ার প্রোডাক্টের বদলে খাঁটি তেল মাখাতেই বিশ্বাস করে ভারত। আর তার সঙ্গে গুরুত্ব পেত নানা ধরনের ভেষজ নির্যাস, যার মধ্যে অন্যতম কারিপাতা (Curry Leaves)। চুলকে স্বাস্থ্যকর করে তোলার পাশাপাশি কারিপাতা চুলের স্বাভাবিক কালো রঙ দীর্ঘদিন ধরে রাখতে পারে বলে মনে করা হয়। কিন্তু সরাসরি তো আর তা চুলে লাগানো যায় না, এর জন্য কারিপাতা মিশিয়ে নিতে হয় কোনও তেলে। কী ধরনের তেল ব্যবহার করবেন? চুলের পুষ্টি নিশ্চিত করবেন কীভাবে? জেনে নেওয়া যাক।

Curry Leaves for Hair Growth: Mix With These 5 Hair Oils

Advertisement

নারকেল তেল
শীতকাল জুড়ে এমনিতেই নারকেল তেল চুল ও ত্বকে মাখেন বহু বাঙালি। নারকেল তেলের ফ্যাটি অ্যাসিড চুলের ভিতরে সহজে প্রবেশ করে। ফলে শুষ্ক বা ক্ষতিগ্রস্ত চুলের যত্নে এটি ব্যবহার করা যায়। গবেষণায় দেখা গিয়েছে, শ্যাম্পুর আগে ও পরে নারকেল তেল ব্যবহার করলে চুলের প্রোটিনের ক্ষয় কমে। শুকনো কারিপাতা ১০ মিনিট নারকেল তেলে ফোটালে, তেলের রঙ সবজে হয়ে আসে। ছেঁকে নিয়ে মাখা যায় চুলে।

জোজোবা তেল
হালকা ধরনের তেল পছন্দ করলে জোজোবা তেল উত্তম বিকল্প হতে পারে। স্ক্যাল্প তৈলাক্ত ধরনের হলে, জোজোবা তেলের সঙ্গে কারিপাতার নির্যাস মিশিয়ে তা মাখা যেতে পারে চুলে। জোজোবা তেল ফোটালে তার গুণ নষ্ট হয়ে যায়। তাই কারিপাতা রোদে শুকিয়ে, হাতের চাপে গুঁড়ো করে, জোজোবা তেলের সঙ্গে মেশানো যেতে পারে।

তিলের তেল
ভারতীয় চুলের যত্নে তিলের তেলের ব্যবহার বহু পুরনো। কারিপাতার সঙ্গে তিলের তেল মিশিয়ে একটি ‘প্রি-ওয়াশ অয়েল ট্রিটমেন্ট’ তৈরি করা যায়। অর্থাৎ ভালো করে মাথার ত্বক ও চুলে মাখানোর পর বেশ খানিকক্ষণ সেভাবেই রেখে, তারপর শ্যাম্পুতে ধুয়ে ফেলতে হবে ভালোমতন। এতে স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ে।

আমন্ড অয়েল
যাঁদের কাছে সাধারণ হেয়ার অয়েল বেশ ভারী মনে হয়, তাঁদের জন্য আমন্ড অয়েল একটি হালকা বিকল্প। এর সঙ্গে কারিপাতা মিশিয়ে চুল ধোয়ার আগে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে নিস্তেজ চুল ও শুষ্ক ডগার যত্নে এই মিশ্রণ ব্যবহার করা যায়।

Curry Leaves for Hair Growth: 5 Best Oils for Stronger Hair

আমলা তেল
চুলে যদি কৃত্রিম রঙ করা থাকে, তবে তার যত্নে আমলা তেলের জুড়ি মেলা ভার। আমলা তেল গরম করে, কারিপাতার নির্যাস মেশাতে হবে তাতে। তেল প্রস্তুত হলে, শিশিতে ভরে অপেক্ষাকৃত অন্ধকার জায়গায় রাখতে পারলে ভালো। যে কোনও তেলই ভালোভাবে মাসাজ করতে হবে মাথার ত্বকে। স্নানের আগে, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে তেল মেখে আঁটসাঁট বিনুনি করে রাখা যেতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.