সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ারটেল ব্যবহার করেন? তাও আবার পোস্ট-পেড কানেকশন? তাহলে তো সোনায় সোহাগা৷ কারণ দেশের এক নম্বর টেলিকম পরিষেবা সংস্থা পোস্ট-পেড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার৷ ‘myPlan Infinity’ সিরিজের মধ্যেই আরও নতুন নতুন লোভনীয় প্ল্যান যুক্ত করেছে এয়ারটেল৷
এর আগে প্রি-পেড ও পোস্ট-পেড গ্রাহকদের বিভিন্ন ধরনের ভয়েস কল ও ডেটা অফার দিয়েছে এয়ারটেল৷ এবার কী আনল তারা? সংস্থার তরফে জানানো হয়েছে, ১,১৯৯ ও ১,৫৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও 3G অথবা 4G ডেটা মিলবে৷
প্রথমেই জেনে নেওয়া যাক, ১,১৯৯ টাকার অফারে কী রয়েছে৷ এই প্ল্যান যাঁরা ব্যবহার করেন তাঁরা আনলিমিটেড লোকাল, এসটিডি ভয়েস কল করতে পারবেন৷ ন্যাশনাল রোমিংয়েও আনলিমিটেড ছাড় মিলবে৷ এখানেই শেষ নয়৷ প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসও পাবেন গ্রাহকরা৷ সেই সঙ্গে ১ জিবি 3G বা 4G ডেটাও মিলবে৷ এছাড়া ফ্রি উইঙ্ক মিউজিক ও উইঙ্ক মুভিজ পরিষেবাও থাকছে৷
এবার আসা যাক, ১,৫৯৯ টাকার প্ল্যানটিতে৷ এক্ষেত্রেও ভয়েস কল ও এসএমএস-এর অফারটি একই রকম হবে৷ তবে ডেটার ক্ষেত্রে এই প্ল্যানের গ্রাহকরা পেয়ে যাবেন ৫ জিবি 3G বা 4G ডেটা৷ ফ্রি উইঙ্ক মিউজিক ও উইঙ্ক মুভিজ পরিষেবা তো থাকছেই৷ ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি-তে ৫০ পয়সা করে ব্যালেন্স কাটা যাবে৷ গত মাসেই প্রি-পেড গ্রাহকদের জন্য ‘Happy Hours’ চালু করেছিল সংস্থা৷ যা বেশ জনপ্রিয় হয়েছিল৷ পোস্ট-পেড প্ল্যানটিও সুপারহিট হবে বলে আশা এয়ারটেলের৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার