সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমন অনেক কথা থাকে যা বাবা-মা বা বন্ধুদের সঙ্গেও বলা যায় না৷ তখনই প্রচণ্ড ভাবে প্রয়োজন পড়ে একজন যোগ্য জীবনসঙ্গী বা সঙ্গিনীর৷ যিনি আপনার সমস্ত মনের কথা শুনবেন এবং প্রয়োজনে আপনাকে যথাযোগ্য যুক্তি দেবেন৷ ভালবাসা মানে কখনওই কেবল মাত্র যৌনতা বা শারীরিক সম্পর্ক নয়৷ ভালবাসা মানে মনের কথা ভাগ করে নেওয়া৷ কেবল নিজের সম্পর্কে জানালেই দায়িত্ব শেষ হয়ে যায় না৷ একই ভাবে নিজের পার্টনার সম্পর্কের আপনার সঠিক জ্ঞান থাকা উচিত৷
জানেন কি, এমন কয়েকটি প্রশ্ন রয়েছে যা সহজেই আপনাকে জানিয়ে দিতে পারে আপনার পার্টনারের অপ্রকাশিত অতীতকে? সাহস থাকলে এই প্রশ্নগুলি একবার নিজের সঙ্গী বা সঙ্গিনীকে করে দেখুন৷
[নীল নির্জনে ডুবছে কৈশোর, চিন্তায় শহরের মনোবিদরা]
চরম মুহূর্তের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা: নিজেকে সাহসী প্রমাণ করতে চাইলে আপনার পার্টনারকে এই প্রশ্নটা করে দেখুন৷ জেনে নিন, তাঁর অতীতের সেই চরম সত্যকে৷ এতে আপনারই লাভ হবে৷ সেই একই কাজ করার আগে আপনিও দু’বার ভাববেন৷
সবচেয়ে আনন্দদায়ক প্রশংসা: কৌশলে জেনে নিতেই পারেন, কোন কথা বললে আপনার সঙ্গী বা সঙ্গিনীটি সবচেয়ে বেশি খুশী হন৷ তাঁর কোন স্বভাব নিয়ে কথা বললে তাঁর সবচেয়ে বেশি ভাল লাগে বা কোন বিষয়টি তাঁকে সবচেয়ে বেশি খুশী করে৷
সবচেয়ে আরামদায়ক রাতের পোশাক: রাতের কোন পোশাকে আপনার পার্টনার সবচেয়ে বেশি আরাম অনুভব করে বা রাতেরবেলা আপনাকে তিনি কোন পোশাকে দেখতে চান সেটা জানা আপনার দায়িত্বর মধ্যেই পরে৷ কারণ, রাতের ওই মুহূর্তটা তো কেবল আপনাদের দু’জনেরই৷ ফলে নিজেদের সম্পর্কে গভীরে জানুন৷

[হাত ধরা দেখে বুঝে নিন আপনার উপর সঙ্গীর অনুভূতি কী]
মনের গভীরে থাকা যৌন আকাঙ্ক্ষা: যৌনতার বিষয়ে প্রত্যেকের মনেই নিজ নিজ আকাঙ্ক্ষা থাকে৷ যাকে আমরা ইংরেজিতে ফ্যান্টাসি বলে থাকি৷ প্রত্যেকেই চান তাঁদের পার্টনারে সঙ্গে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে৷ তবে সবক্ষেত্রে যে সেটা সত্যি হয় তা নয়৷ কিন্তু ভাবতে তো অসুবিধা নেই৷ সুকৌশলে জেনে নিন তো আপনার পার্টনারের সেই ফ্যান্টাসি বা গোপন যৌন আকাঙ্ক্ষাটি৷ এটা কিন্তু আপনারই অনেক সুবিধা করবে৷
সবচেয়ে পছন্দের সেক্স পজিশন: যৌনতা নিয়ে প্রত্যেকেরই নিজস্ব ফ্যাসিনেশন থাকে৷ ঠিক যেমন আপনার উচিত নিজের পছন্দের সেক্স পজিশনটি পার্টনারকে জানান৷ তেমনই তাঁরও পছন্দের পজিশনটা আপনার জানা উচিত৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার