সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মশলাদার খাবার তৈরির জন্য রসুনের কোনও বিকল্প নেই৷ খুন্তি নাড়তে যিনি জানেন, তার কাছে এটি কোনও নতুন নয়৷ কিন্তু জানেন কি, ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য রসুনের কোনও বিকল্প নেই৷ বয়স ধরে রাখার জন্যও রসুনের কোনও বিকল্প নেই৷
[ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান? বিয়ার ট্রাই করে দেখেছেন?]
১৷ ব্রণর সমস্যায় ভোগেন বহু মহিলাই৷ এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নানারকম পদ্ধতি অবলম্বন করেন তাঁরা৷ কিন্তু খুব অল্প সময়ে ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য রসুনের কোনও বিকল্প নেই৷ এক কোয়া রসুনের রস ব্রণর উপর লাগিয়ে নিন৷ পাঁচ মিনিট রেখে তা ধুয়ে ফেলুন৷ কয়েকদিন পরে ফলাফল দেখলে চমকে যাবেন আপনি৷
২৷ এক কোয়া রসুন এবং অর্ধেক টোম্যাটো দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন৷ ওই পেস্টটি আপনার মুখে লাগিয়ে রাখুন৷ দশ মিনিট জল দিয়ে ধুয়ে ফেলুন গোটা মুখ৷ ট্যান উঠে গিয়ে দেখবেন চকচক করছে আপনার ত্বক৷
[ওয়্যাক্সিং নাকি শেভিং? ত্বকের জন্য কোনটা ভাল?]
৩৷ সন্তান জন্মের পর অনেক মহিলাদের পেটে দাগ হয়ে যায়৷ শাড়ি পড়লে সেই দাগ মোটেও দেখতে ভাল লাগে না৷ এই সমস্যার জেরে শাড়ি পরার সময় অনেক ভাবনাচিন্তা করতে হয়৷ জানেন কী, এই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এক কোয়া রসুন৷ অলিভ অয়েলের সঙ্গে রসুনের রস মিশিয়ে কয়েকদিন ব্যবহার করলেই মিলবে ফল৷
৪৷ অনেকের ত্বকেই লাল-লাল দাগ দেখতে পাওয়া যায়৷ দানা দানা আকারে বেরোয় ব়্যাশ৷ হাত, কনুই এমনকী মুখেও মাঝে মাঝে এই দাগ দেখতে পাওয়া যায় অনেকের৷ এই সমস্যা থেকে মুক্তি পেতে রসুনের জুড়ি মেলা ভার৷
[সুগন্ধীতে নষ্ট হচ্ছে নতুন পোশাক? রইল সমাধানের উপায়]
৫৷ এ তো গেল নয় ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে রসুনের ব্যবহার৷ কিন্তু জানেন শুধু ত্বকের সমস্যাই নয়, হারানো যৌবনকে ফিরিয়ে দিতে পারে এক কোয়া রসুন৷ মধু এবং লেবুর রসের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে এক কোয়া করে রসুন খান৷ দেখবেন, বয়সের কোঠা ৪০ পেরোলও, আপনাকে দেখলে মনে হবে বছর কুড়ির তন্বী৷
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত