সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদোৎসবে মজে আমজনতা৷ নতুন জামা পড়ে দিনরাত চলছে প্যান্ডেল হপিং৷ সাজগোজ তো হল৷ কিন্তু একটু আধটু গায়ে গন্ধের ছোঁয়া না থাকলে কী আর হয়৷ তাই বাইরে বেরনোর আগে সুগন্ধীও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সাজগোজের পর দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘামে ভিজে যাচ্ছে গোটা শরীর৷ আর গায়ের সুগন্ধী লেগে যাচ্ছে পোশাকে৷ ঘামে ভেজা জামা বাড়িতে এসে শুকানোর পর দেখবেন সাদা সাদা দাগ ধরে গিয়েছে তাতে৷ আর তারপরই মন খারাপ৷ কিন্তু মন খারাপের কোনও দরকার নেই৷ হাতের মুঠোতেই রয়েছে মুশকিল আসান৷ কয়েকটি সহজ উপায়েই এই সমস্যা থেকে রেহাই মিলতে পারে আপনার৷ সেই টিপস রইল আপনার জন্য৷
[মেক-আপেই ধরে রাখুন যৌবন, থাকুন কমবয়সি]
বডি স্প্রে লাগানোর পরই জামা পরবেন না৷ নতুন পোশাকের উপর স্প্রে করলেই কিন্তু আবারও জামা সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে৷ তাই বডি স্প্রে লাগানোর পর তা শুকনোর জন্য কিছুটা সময় দিন৷ এরপর পরুন জামা৷ এই নিয়ম মেনে চললে পোশাক নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলতে পারে আপনার৷ এই নিয়ম মেনেও সমস্যা সমাধান না হলে বুঝতে হবে সমস্যা রয়েছে আপনার বডি স্প্রেতে৷ তাই প্রয়োজন হলে বদলান আপনার সুগন্ধী৷
[পুজোয় কুর্তি আর স্কার্টেই হয়ে উঠুন অনন্যা, রইল টিপস]
সুগন্ধী তো নয় বদলালেন, কিন্তু যে পোশাকটিতে দাগ লাগল ভেবে দেখেছেন তা পরিষ্কার করবেন কীভাবে? সে সমস্যারও সমাধান রয়েছে৷ এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কয়েকটি টিপস রইল আপনার জন্য৷ বাড়িতে এসে ঘামে ভেজা পোশাক আগেই শুকোতে দেবেন না৷ তার বদলে ঘাম লাগা অংশগুলি একটি নরম কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নিন৷ তাতেও ঘেমো জায়গা শুকিয়ে না গেলে ব্যবহার করতে পারেন স্কিন টোনার৷ এরপর ওই পোশাকটি হাওয়ায় শুকিয়ে নিন৷ এই সহজ পদ্ধতিগুলি মেনে চললেই পোশাক নষ্ট হওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন আপনি৷
সর্বশেষ খবর
-
নারীদের স্বনির্ভর করতে নতুন স্কিল ইনস্টিটিউট ‘অনন্যা’, মিলবে কর্মমুখী প্রশিক্ষণ
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?
-
হবু ডাক্তারদের অন্তর্বাসে হাত দিয়ে তল্লাশি! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় গঠিত তদন্ত কমিটি