Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

এই ব্রডব্যান্ড ব্যবহার করেন? খুব তাড়াতাড়ি পাসওয়ার্ড পালটান

OMG!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১৩:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১৩:১৯

options
link
এই ব্রডব্যান্ড ব্যবহার করেন? খুব তাড়াতাড়ি পাসওয়ার্ড পালটান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএসএনএলের ব্রডব্যান্ড ব্যবহারকারীরা সাবধান! ম্যালওয়্যার হামলার পর ব্রডব্যান্ড পাসওয়ার্ড বদল করতে গ্রাহকদের অনুরোধ করল বিএসএনএল। সাইবার হানার পর ডিফল্ট সিস্টেম পাসওয়ার্ড বদল করার জন্য ব্রডব্যান্ড গ্রাহকদের অনুরোধ করল বিএসএনএল।

[ভোটের মুখে গুজরাটে কংগ্রেসে ভাঙন অব্যাহত, ইস্তফা আরও ২ বিধায়কের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত সপ্তাহে ম্যালওয়্যার হানার শিকার হয় রাষ্ট্রায়ত্ত টেলিকম পরিষেবা সংস্থা ব্রডব্যান্ডের একাংশ। ফলে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ২ হাজার ব্রডব্যান্ড মডেম। তারপরেও গ্রাহকরা পুরনো ডিফল্ট পাসওয়ার্ড ‘অ্যাডমিন’ পরিবর্তন করেননি। বিএসএনএল চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব জানান, গত সপ্তাহে যে হামলা হয়েছিল, সেখানে বিএসএনএল-এর মূল পরিষেবায় কোনও ক্ষতি না হলেও, সমস্যা তৈরি হয় ব্রডব্যান্ড নিয়ে। গ্রাহকদের পাসওয়ার্ড পরিবর্তন না করলে সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অনুপম শ্রীবাস্তব আরও জানান, যারা ডিফল্ট পাসওয়ার্ড রেখে দিয়েছিলেন, তাঁদের অনেকেই হামলার পর লগ-ইন করতে পারছিলেন না। এই সমস্যা মেটাতে খুব দ্রুত পাসওয়ার্ড বদল করার পরামর্শ দিয়েছেন তিনি। পাসওয়ার্ড বদল করার পরে আর কোনও সমস্যায় পড়তে হবে না বলেও আশ্বস্ত করেছেন অনুপম।

[রাজ্যসভায় বামেদের প্রার্থী বিকাশ ভট্টাচার্য!]

বিএসএনএলের তরফ থেকে জানানো হয়েছে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। পাসওয়ার্ড বদল করে এবার থেকে নিশ্চিন্তে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.