সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে হয়ে গেলেই নাকি মহিলারা সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েন৷ এমনটাই মনে করেন অনেকে৷ যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছে সমাজ৷ পাল্টেছে দৃষ্টিভঙ্গীও৷ এখন আর বিয়ে মানেই মহিলাদের কেরিয়ারে ইতি নয়৷ সংসার সামলেও দিব্যি কাজ করছেন বিবাহিত মহিলারা৷ বরং অবিবাহিত মহিলাদের থেকে অনেক বেশি সংখ্যক বিবাহিত মহিলা সাফল্যের সঙ্গে কাজ করছেন ঘরের বাইরে বেরিয়ে৷ সম্প্রতি ২০১১ সালের জনগণনার রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ সেখানেই সামনে এসেছে এই তথ্য৷
গণনায় জানা গিয়েছে, সন্তানের জন্ম দিতে সক্ষম এমন বয়সি মহিলাদের মধ্যে মাত্র ২৭ শতাংশ অবিবাহিত মহিলা কাজ করেন৷ যেখানে বিবাহিত কর্মরত মহিলাদের সংখ্যা শতকরা ৪১ ভাগ৷ ১৫ থেকে ৪৯ বছরের মহিলাদের এই বিভাগে রাখা হয়েছে৷ তবে এই সাফল্যের একটি অন্যদিকও রয়েছে৷ সমীক্ষায় দেখা গিয়েছে, বিবাহিত কর্মরত মহিলাদের মধ্যে সন্তানধারণের হার গত দশকের তুলনায় অনেকটাই কমে গিয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, কাজ ও সংসার দুই দিক সামলানোর চাপেই মহিলাদের মধ্যে সন্তানধারণের ইচ্ছা কমে যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
বুলডোজার ‘অ্যাকশনে’ থমথমে যাদবপুর, উচ্ছেদের বিরোধিতায় আটক সৃজন
-
৮.২ মাত্রার ভূমিকম্প কেঁপে উঠল ফিলিপিন্স, ভয়ংকর সুনামির সতর্কতা জারি
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা