সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহে বিশ্বের প্রথম ১৭ ইঞ্চির টু-ইন-ওয়ান ল্যাপটপ আনার কথা ঘোষণা করল ডেল। তাদের ইন্সপিরেশন সিরিজের নয়া ল্যাপটপে রয়েছে বিশেষ ‘ইনফ্রারেড ক্যামেরা’।
উইন্ডোজ ১০-এর ‘হ্যালো ফিচার’ প্রযুক্তির সাহায্যে ইউজারের মুখের ছবি দিয়েই ল্যাপটপে ‘লগ ইন’ করা যাবে। শুধু ১৭ ইঞ্চির নয়, ১৫ ও ১৩ ইঞ্চির ডেল ইন্সপিরেশন মডেলও বাজারে আসতে চলেছে এ মাসেই। তিনটি মডেলেই থাকবে ইনটেল সিক্স জেনারেশন কোর প্রসেসর। দাম পড়বে ৭৪৯ ডলার।
অ্যালুমিনিয়াম ডিজাইন সমৃদ্ধ এই ল্যাপটপগুলি স্কাই-লেক আর্কিটেকচার বেসড। আপাতত চিন ও আমেরিকায় বিক্রি শুরু হচ্ছে আধুনিক ল্যাপটপগুলির।
সর্বশেষ খবর
-
শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজর গিলের, দুই তারকার প্রশংসায় ভারত অধিনায়ক
-
‘হরমুজ মুক্ত, সরানো হয়েছে মাইন’, বড় ঘোষণা ট্রাম্পের, মার্কিন চালে ‘পরাস্ত’ ইরান?
-
‘এক মাস আগে দেশদ্রোহী ছিলাম’, এনডিএ-তে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, ‘প্রশাসন পাশে রয়েছে’