Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Latest Blouse Design

পুজোয় শাড়ির থেকেও নজর কাড়বে ব্লাউজ! ৫ অন্যধারার ডিজাইনে হয়ে উঠুন অনন্যা

মনে রাখবেন, ব্লাউজ-শাড়ি যা-ই হোক না কেন, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বই আপনাকে করে তুলবে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৬:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৬:০৮

options
link
পুজোয় শাড়ির থেকেও নজর কাড়বে ব্লাউজ! ৫ অন্যধারার ডিজাইনে হয়ে উঠুন অনন্যা zoom
ফর্মাল শার্ট-কলার ব্লাউজ। ম্যান্ডারিন কলার ব্লাউজ।
Advertisement

শাড়ি ছাড়া কি আর দুর্গাপুজোর লুকবুক সম্পূর্ণ হয়? পুজোর একদিন অন্তত গায়ে জড়াতেই হয় শখ করে কেনা শাড়িখানা। কেমন শাড়ি পুজোয় চাই-ই চাই, তা নিয়ে তো অনেক ভাবনা চলেই। এই পুজোয় নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে বরং বানানো যাক একেবারে ভিন্ন ডিজাইনের ব্লাউজ। আধুনিক সাজের সঙ্গে সামান্য সাবেদি ছোঁয়াতেই মোহময়ী হয়ে ওঠা যাবে। বিশেষ করে যাঁদের শরীরের গড়ন একটু ভারী, তাঁরা ব্লাউজ স্টাইলিংয়ের ক্ষেত্রে খানিক এক্সপেরিমেন্ট করেই দেখতে পারেন চাইলে।

Collar-neck blouse design for Durga Puja 2026 saree look
শাড়ি ছেড়ে সকলের চোখ আটকাবে ব্লাউজের অভিনব ডিজাইনে।

১. ফর্মাল শার্ট-কলার ব্লাউজ
কেবল কর্মক্ষেত্র নয়, পুজো মণ্ডপেও নজর কাড়বে এমন সাজ। শার্ট-কলার ব্লাউজের সঙ্গে সুতির শাড়ি, হ্যান্ডলুম কিংবা লিনেনের শাড়ি বেছে নেওয়া যায়। ব্লাউজের রং শাড়ির বিপরীতে হলে তা আরও নজরকাড়া হয় বটে। কোমর আরও সরু দেখাতে শাড়ির আঁচল পরিপাটি করে প্লিট করে, কোমরে সরু বেল্ট পরা যেতে পারে। সরু ফিতের ঘড়ি, রুপোলী কানের দুল ও পেনসিল হিলেই সাজ সম্পূর্ণ হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. ম্যান্ডারিন-কলার ব্লাউজ
নব্বইয়ের দশকের ফ্যাশন ফিরছে নানাভাবে। তার সঙ্গে তাল মিলিয়েই ফেরানো যায় ম্যান্ডারিন-কলার ব্লাউজ। হালকা শিফন, সিল্ক, তসর কিংবা লিনেন-সিল্ক শাড়ির সঙ্গে এই ব্লাউজ পরতে পারেন। ছোট স্টাড, অল্প কয়েক গাছা চুড়ি, ব্লক হিল ও ছোট পোটলি ব্যাগ সঙ্গে রাখলেই সামগ্রিকভাবে সুন্দর হয়ে উঠবেন আপনি।

৩. ডিপ ভি-নেক কলার ব্লাউজ
পুজোর সন্ধ্যায় এই ব্লাউজ বেশ মানানসই। চওড়া জরি বা এমব্রয়ডারি পাড়ের একরঙা শাড়ির সঙ্গে এমন ব্লাউজ পরলে গলাখানি আরও স্পষ্ট হয়ে ওঠে। ফলে গলায় চোকার পরতেই এই সাজে যোগ হবে গ্ল্যামারের ছোঁয়া।

৪. পিটার প্যান কলার ব্লাউজ
পুজোর দিনের সাজে আসুক রেট্রো আমেজ। গোলাকার কলার ও হালকা পাফ-স্লিভের মেলবন্ধনে এই নকশা দেখতে লাগে ভারী মিষ্টি। ফলে বোল্ড নয়, সরলতা ধরে রাখুন বাকি সাজেও। শাড়ি ও মেক-আপ হোক প্যাস্টেল শেডের। ছোট কানের দুল ও কিটেন হিলে সাজ হয়ে উঠবে পরিপাটি।

Stylish collar-neck blouse ideas for the festive season
পিটার প্যান কলার।

৫. নচড-কলার ব্লাউজ
কলারের সামনে ছোট ভি-আকৃতির খাঁজ বা কাট থাকে এমন ব্লাউজে। পুজোর সন্ধ্যার অনুষ্ঠান কিংবা পার্টিতে সিল্ক, ক্রেপ বা স্যাটিনের শাড়ির সঙ্গে এমন ব্লাউজ পরা যায়। স্টাইলিশ স্টেটমেন্ট ইয়ার-রিং, চওড়া ব্রেসলেট, সরু বেল্ট ও চৌকোনা ক্লাচ সঙ্গে থাকলেই হয়ে উঠবেন সন্ধের অপরূপা। মনে রাখবেন, ব্লাউজ-শাড়ি যা-ই হোক না কেন, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বই আপনাকে করে তুলবে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.