Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Durga Puja Fashion

পুজোর ‘হটকেক’ কাটদানা জামদানি চিনবেন কীভাবে? রইল আরও ২ ভাইরাল শাড়ির খোঁজ

কাটদানা জামদানি কেনার ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৬:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৬:৪৫

options
link
পুজোর ‘হটকেক’ কাটদানা জামদানি চিনবেন কীভাবে? রইল আরও ২ ভাইরাল শাড়ির খোঁজ zoom
কাটদানা জামদানিতে গায়িকা দেবলীনা নন্দী। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

সারা বছর হাজারও ব্যস্ততা। তাই তাড়াহুড়ো করে তৈরি হয়ে বেরনোর জন্য জিনস-টপ, সালোয়ার কিংবা কুর্তির উপর ভরসা করেন বহু তন্বী। তা বলে শাড়ির প্রতি তাঁদের টান কমেনি এতটুকু। পুজো (Durga Puja) আসলেই হালফ্যাশনের শাড়ি কেনার জন্য মন ছটফট। এবার বাজারে হটকেকের মতো বিকোচ্ছে কাটদানা জামদানি কিংবা মিরর ওয়ার্কের শাড়ি। কেনাকাটির আগে জেনে নিন বাজারচলতি শাড়িগুলি নকল নয় তো?

Debolina-Nandy
কাটদানা জামদানিতে দেবলীনা নন্দী। ছবি: সোশাল মিডিয়া

প্রথমেই আসা যাক কাটদানা জামদানির কথায়। শুধু সুতো নয়। বিশেষ এই জামদানিতে থাকছে কারদানা বা কাটদানার কাজ। জামদানির খোলে সূক্ষ নকশার উপর ঢাকাই কাটদানা, কাচ, পুঁতির কাজ। এবার পুজোয় প্রায় প্রত্যেকেরই কেনাকাটির তালিকায় রয়েছে এই বিশেষ জামদানি। হালকা থেকে গাঢ় নানা রঙেরই পাওয়া যায়। তাই আপনার যেমন পছন্দ, তেমনই কিনতে পারেন। দাম দু’হাজার টাকা থেকে শুরু। যত বেশি কাজ, তত বাড়বে দাম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাটদানা জামদানি কেনার ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন। নইলে নকল শাড়ি বেশি দামে কিনে ঠকতে পারেন। জেনে নিন কেনার সময় কোন কোন বিষয়ে নজর দিতে হবে:

  • আসল কাটদানা জামদানি হালকা হয়। তাই কেনার আগে অবশ্যই ওজনের দিকেও খেয়াল রাখুন।
  • সিন্থেটিক বা পলিয়েস্টার সুতো দিয়ে তৈরি হয় নকল জামদানি। তা বেশ শক্ত এবং খসখসে হয়। আসল কাটদানা জামদানি নরম হয়।
  • আসল জামদানির সামনে এবং পিছন দিকে একইরকম বা আয়নার প্রতিচ্ছবির মতো।
  • জামদানিতে সুতো কেটে বা ঘুরিয়ে নকশা ফুটিয়ে তোলা হয়। তাই শাড়ির নিচের দিকে ছোট ছোট সুতো টানা থাকে। সেলাইয়ের মতো এবড়োখেবড়ো হয় না।
Cutdana-Jamdani
কাটদানা জামদানি। ছবি: সোশাল মিডিয়া

এবার পুজোয় ইন মিরর ওয়ার্কের শাড়িও। আর্ট সিল্কের উপর মিরর ওয়ার্কের শাড়িটি বেশ জমকালো। চাইলে অষ্টমীর সন্ধ্যায় পরতেই পারেন। অনলাইন কিংবা অফলাইন সর্বত্রই পাওয়া যাবে এই শাড়িটি।

Mirror-work-saree
আর্ট সিল্ক এমব্রয়ডারি মিরর ওয়ার্ক শাড়ি

এবার পুজোয় ধনেখালি শাড়ির কদর রয়েছে যথেষ্ট। সুতির এই শাড়ি যেকোনও সময় পরতে পারেন। তার উপর যদি মিরর ওয়ার্ক থাকে, তবে শাড়ির আভিজাত্যই যেন বদলে যায়। চাইলে এই ধরনের শাড়ি কিনতে। দাম এক হাজার টাকার মধ্যে। 

Dhonekhali-Mirror-Work
ধনেখালি মিরর ওয়ার্ক শাড়ি

হাতে সময় আর বেশি নেই। তাই আর দেরি না করে আজই কেনাকাটি করতে বেরিয়ে পড়ুন। কিনে ফেলুন পছন্দসই শাড়ি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.