সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জানেন সকলেই। কিন্তু, সুখটানের আকর্ষণ এড়াতে পারেন না অনেকেই। তবে এবার বোধহয় সাবধান হয়ে যাওয়াই ভাল। এইমসের চিকিৎসকরা জানিয়েছে, ক্যানসারই নয়, দীর্ঘদিন ধরে বিড়ি, সিগারেট খেলে চিরতরে দৃষ্টিশক্তি হারাতে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা করেও দৃষ্টিশক্তি আর ফেরানো যায় না।
[পেটে মেদ জমছে! জানেন কী এর থেকে হতে পারে ক্যানসার?]
সাধারণভাবে স্কুল বা কলেজে পড়ানোর সময়ে নেহাতই কৌতুহলবশে কিংবা বন্ধুদের পাল্লার পড়ে ধূমপান করা শুরু করেন বেশিরভাগ যুবক-যুবতী। পরবর্তীকালে নেশার কবলে পড়ে যান তাঁরা। চেষ্টা করেও ধূমপানের নেশা আর ছাড়তে পারেন না অনেকেই। কিন্তু, নেশা যতই থাকুক না কেন, শরীরের কথা চিন্তা করে ধূমপান যে বর্জন করা উচিত, সেকথা ফের একবার স্মরণ করিয়ে দিলেন দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন ধরে যাঁরা বিড়ি, সিগারেট খান বা তামাক জাতীয় দ্রব্যের নেশা করেন, তাঁদের চোখে ছানি পড়ার আশঙ্কা অনেকটাই বেশি। এমনকী, ৫-১০ বছর বা তার বেশি ধরে যাঁরা ধূমপান করছেন বা তামাকজাত দ্রব্য চিবোচ্ছেন, তাঁদের চোখের স্নায়ুর ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অন্ধত্ব অস্বাভাবিক কিছু নয়। বস্তুত, সিগারেট, বিড়ি বা তামাকজাত দ্রব্য থেকে যে হৃদরোগ ও ক্যানসারের সম্ভাবনা বাড়ে, একথা তো সকলে জানেন। আর সেক্ষেত্রেও দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা আছে বলে জানিয়েছে চিকিৎসকরা। জানা গিয়ে্ছে, এখনও পর্যন্ত দিল্লির এইমস হাসপাতালে যতজন দৃষ্টিশক্তিহীন রোগী এসেছেন, তাঁদের পাঁচ শতাংশ তামাকের কারণেই দৃষ্টিশক্তি হারিয়েছেন।
[অকারণে পেনকিলার নয়, ব্যথা সারান এই ঘরোয়া টোটকাতেই]
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র পরিংসখ্যান বলছে, সারা বিশ্বের ২০ শতাংশ দৃষ্টিহীন মানুষের বাস ভারতে। বেশিরভাগ ক্ষেত্রেই ছানির কারণেই দৃষ্টিশক্তি হারিয়েছেন তাঁরা।
[হাঁটার গতিই বলে দেবে আপনি কতটা অসুস্থ]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের