Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Facebook Down

দেশজুড়ে অকেজো ফেসবুক-ইনস্টা-হোয়াটসঅ্যাপ! চরম ভোগান্তিতে ব্যবহারকারীরা

ব্যবহারকারীরা জানাচ্ছেন, অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে, ফিড আপডেটেও সমস্যা দেখা দিচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২১:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২১:১৬

options
link
দেশজুড়ে অকেজো ফেসবুক-ইনস্টা-হোয়াটসঅ্যাপ! চরম ভোগান্তিতে ব্যবহারকারীরা zoom
ফেসবুক-ইনস্টা-হোয়াটসঅ্যাপ বিভ্রাটে বিপর্যস্ত প্রযুক্তি নির্ভর গোটা বিশ্ব।  

ফেসবুক-সহ মেটার একাধিক সামাজিকমাধ্যম বিভ্রাটের কবলে (Facebook Down)। শুক্রবার সন্ধ্যা থেকেই ওই প্ল্যাটফর্মটিগুলিতে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ ব্যবহারকারীরা। তাঁদের অভিযোগ, ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। অনেকে জানাচ্ছেন, অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে, ফিড আপডেটেও সমস্যা দেখা দিচ্ছে। মেটার আরও দুই জনপ্রিয় সামাজিকমাধ্যম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।

সামাজিকমাধ্যম ব্যাবহারকারীদের অনেকে জানিয়েছেন, দুপুর আড়াইটের পর থেকেই অল্পবিস্তর সমস্যা দেখা দেয়। বিকেল গড়িয়ে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে সেই সমস্যা বাড়তে থাকে। ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে সাময়িক এই বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও বিরক্তি দেখা দিয়েছে। ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফেসবুকে কোনও পোস্ট দিতে গেল অটো মেসেজে জানানো হচ্ছে, কোনও একটি বিঘ্ন ঘটেছে। দ্রুত সমস্যা দূর করার চেষ্টা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশ্বজুড়ে বর্তমানে অনলাইন মাধ্যমেই সিংহভাগ কাজ হয়ে থাকে। সামাজিকমাধ্যমগুলি কেবল বিনোদনস্থল নয়, বরং কাজের জায়গা। ডিজিটাল সংবাদমাধ্যমগুলি মেটার একাধিক প্লাটফার্মগুলির উপর অনেকখানি নির্ভরশীল। এই অবস্থায় ফেসবুক-ইনস্টা-হোয়াটসঅ্যাপ বিভ্রাটে বিপর্যস্ত প্রযুক্তি নির্ভর গোটা বিশ্ব।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.