Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Skin Care Tips

খেলে বিষ, মাখলে অমৃত! জেল্লাদার ত্বক পেতে চিনির এমন গুণ জানতেন?

খাওয়ার পাতে চিনি খলনায়ক হলেও, রূপচর্চার দুনিয়ায় এটি কার্যত মহৌষধ। বিশেষ করে প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে চিনির কোনও বিকল্প নেই। মৃত কোষ সরিয়ে ত্বককে সজীব ও উজ্জ্বল রাখতে চিনির ব্যবহার এখন ঘরোয়া রূপটানে অপরিহার্য। ত্বকের জেল্লা ফেরাতে চিনি দিয়ে তৈরি করুন এই সেরা ৫ ঘরোয়া স্ক্রাব। কীভাবে করবেন? জেনে নিন এখনই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৫:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৫:৪৮

options
link
খেলে বিষ, মাখলে অমৃত! জেল্লাদার ত্বক পেতে চিনির এমন গুণ জানতেন? zoom
ছবি: সংগৃহীত

শরীরের কথা ভেবে অনেকেই এখন ডায়েট থেকে চিনি বাদ রাখেন। অতিরিক্ত চিনি খেলে রক্তে শর্করার মাত্রা বাড়ে। ওজন বৃদ্ধি পায়। এমনকী ত্বকেও এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে খাওয়ার পাতে চিনি খলনায়ক হলেও, রূপচর্চার (Skin Care) দুনিয়ায় এটি কার্যত মহৌষধ। বিশেষ করে প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে চিনির কোনও বিকল্প নেই। মৃত কোষ সরিয়ে ত্বককে সজীব ও উজ্জ্বল রাখতে চিনির ব্যবহার এখন ঘরোয়া রূপটানে অপরিহার্য। ত্বকের জেল্লা ফেরাতে চিনি দিয়ে তৈরি করুন এই সেরা ৫ ঘরোয়া স্ক্রাব। কীভাবে করবেন? জেনে নিন এখনই।

ছবি: সংগৃহীত

১) লেবু ও চিনির ম্যাজিক: ত্বকের কালচে ভাব বা ট্যান দূর করতে লেবুর রস ও চিনির মিশ্রণ দারুণ কার্যকর। এক চামচ চিনির সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০-৩০ মিনিট। লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে আর চিনি ঘষলে ত্বকের ময়লা পরিষ্কার হয়। প্রয়োজনে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন।

Advertisement
ছবি: সংগৃহীত

২) গ্রিন টি ও চিনির মিশ্রণ: যাঁদের ব্রণের সমস্যা আছে, তাঁদের জন্য গ্রিন টি এবং চিনির স্ক্রাব আদর্শ। গ্রিন টি-র অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে সতেজ রাখে। এক চামচ গ্রিন টি পাতার সঙ্গে এক চামচ চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে মুখে আলতো হাতে ঘষুন। এতে ত্বকের মৃত কোষ নিমেষে দূর হবে।

৩) ওটমিল ও চিনির স্ক্রাব: তৈলাক্ত ত্বকের বাড়তি তেল শুষে নিতে ওটমিল ও চিনির মিশ্রণ ব্যবহার করুন। এক চামচ ওটমিলের সঙ্গে এক চামচ চিনি এবং মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণের প্রদাহ কমাতেও সাহায্য করে।

ছবি: সংগৃহীত

৪) হলুদ ও চিনি: উজ্জ্বল ত্বক পেতে এক চামচ হলুদের গুঁড়োর সঙ্গে এক চামচ চিনি ও মধু মিশিয়ে ব্যবহার করুন। এটি ডার্ক সার্কেল কমাতে এবং ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে। ২০ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।

৫) টমেটো ও চিনি: হাতের কাছে সময় কম থাকলে অর্ধেক টমেটোর ওপর চিনি ছড়িয়ে সারা মুখে ঘষুন। টমেটোর অ্যান্টি-এজিং গুণ ত্বককে কুঁচকে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

ছবি: সংগৃহীত

মনে রাখবেন, চিনি দিয়ে স্ক্রাব করার সময় খুব বেশি জোরে ঘষবেন না, এতে ত্বকে র‍্যাশ হতে পারে। ধোয়ার পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.