সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় ড্রেসটা ছোট হয়ে গিয়েছে? বা ছিঁড়ে যাওয়ায় পোশাকটি বাতিল করে দিতে কষ্ট হচ্ছে? সেটাই স্বাভাবিক৷ কিন্তু জানেন কি, বাতিল পোশাককেও ঠিকমতো ব্যবহার করতে পারলে আপনি হয়ে উঠতে পারেন মোহময়ী? সেই পথই দেখালেন এস্টোনিয়ার ফ্যাশন ডিজাইনার রেট আউস৷ ভারত এবং বাংলাদেশ থেকে বাতিল পোশাক সংগ্রহ করে আবার তাকে নতুন রূপ দেওয়াই কাজ রেটের৷ অর্থ উপার্জনের পাশাপাশি এভাবে স্বচ্ছতা অভিযানে ব্রতী এই ফ্যাশন ডিজাইনার৷
[আরও পড়ুন: পুজোয় হয়ে উঠুন সেলিব্রিটি, সুন্দর কটিদেশে শোভা পাক ট্রেন্ডিং ‘ফ্যানি প্যাক’]
ভারত এবং বাংলাদেশে পোশাক শিল্পে প্রায় প্রতিদিনই প্রচুর পরিমাণ কাপড় বাতিল করা হয়৷ শিল্পাঞ্চলগুলিতে ঘুরলে দেখা যায়, ওই উদ্বৃত্ত কাপড় পুড়িয়ে নষ্ট করা হচ্ছে৷ তার ফলে পরিবেশের ষোল আনা ক্ষতি আটকানো যাচ্ছে না৷
এই সমস্যা ভাবিয়ে তোলে ইউরোপের এস্টোনিয়ার ফ্যাশন ডিজাইনার রেট আউসকে৷ তাই বাতিল ওই কাপড় নিয়ে নতুন ধরনের ফ্যাশন ট্রেন্ড তৈরির চেষ্টা করলেন রেট৷ তিন বছর আগে রেট আউস ‘আপমেড’ নামের একটি প্রকল্প নেন৷ ওই প্রকল্পে বহু পোশাক প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে বাতিল কাপড় নিয়ে নেওয়ার অঙ্গীকার করেন রেট৷ অংশগ্রহণকারী কোম্পানিকে একটি বিবৃতি দিতে হবে এবং প্রতি মাসে তাঁকে কারখানা থেকে উদ্বৃত্ত কাপড়ের বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে৷ ফলে তিনি সহজেই পরিকল্পনা করতে পারবেন৷
[আরও পড়ুন: ত্বকের তারুণ্য ধরে রাখতে স্নানের সময় এই ভুলগুলি ভুলেও করবেন না]
রেট আউস বলেন, ‘‘যখন উৎপাদন শুরু করি তখনই আমরা জানতে পারি বর্জ্যের পরিমাণ কী হবে, কোন ধরনের উপাদান পাওয়া যাবে৷ আমরা ব্যবসার হিসাবপত্রও করে ফেলি৷ উদ্বৃত্ত কাপড় দিয়ে আমরা কত পরিমাণ ব্লাউজ, প্যান্ট বা অন্যান্য পোশাক তৈরি করতে পারব তা ঠিক করে নেওয়া হয়৷’’ টালিনের কাছে একটি পোশাকের দোকানও রয়েছে তাঁর৷ সেখানেই বাতিল কাপড় দিয়ে তৈরি করা পোশাক বিক্রি করেন রেট৷ এছাড়াও ভারত এবং বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থাতেও রেট তাঁর হাতে তৈরি পোশাক বিক্রি করেন৷
সর্বশেষ খবর
-
হরিদ্বারে হত্যাকাণ্ড! রাখির আগের দিন ভাইয়ের হাতে খুন ২ দিদি, নেপথ্যে কী কারণ?
-
‘ক্লিভেজ’ দেখিয়ে রাখির বিজ্ঞাপন! বিতর্কের ঝড়ে কৃতী শ্যাননের ভিডিও তুলে নিল সংস্থা
-
ডুরান্ড ডার্বির হার ভুলে কলকাতা লিগে মরণবাঁচন ম্যাচ, প্রতিপক্ষ কোচ ব্যারেটো চিন্তা মোহনবাগানের
-
ভরা ভাদ্রেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন পূর্বাভাস
-
‘ক্ষমতায় আসার পাঁচ দিনের মধ্যে নিষিদ্ধ হবে ই-২০ পেট্রল’, গোয়ায় ঘোষণা কেজরিওয়ালের