পোশাকের মধ্যে কালো রং আপনার সবচাইতে বেশি পছন্দের। অথচ বাইরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই! অনেকেই মনে করেন, কালো রঙে গরম লাগে বেশি! দেখতেও খুব একটা ভালো লাগে না। বন্ধুরা তো বলছেই, নিজেও প্রায়শই সন্দিহান হয়ে ভাবছেন, কালো পরা ঠিক হবে কি-না। কী করবেন এমতাবস্থায়? আজ রইল ৫টি এমন স্টাইল টিপস, যা মেনে যদি গ্রীষ্মকালে (summer fashion) কালো রঙের পরেন, তবে বেমানান তো নয়ই, বরং রাতারাতি হয়ে উঠতে পারেন স্টাইল আইকন!
১। গরম কতটা লাগছে বা লাগছে না, তা রঙের চাইতেও নির্ভর করে পোশাকের উপাদানের উপর। সামার পার্টিতে পরা যেতে পারে খাদি কটন অথবা লিনেনের মিডি ড্রেস। গায়ে আঁটসাঁট নয়, অপেক্ষাকৃত ঢিলেঢালা হতে হবে ড্রেসটি। এতে পোশাক ও শরীরের মাঝে হাওয়া চলাচলের জায়গা থাকবে।
আরও পড়ুন:
২। রোজকার অফিস-ওয়্যারে জুড়তে পারেন কটনের কালো ‘ওয়াইড-লেগ’ ট্রাইজার অথবা বেলবটমস। খেয়াল রাখবেন, এর সঙ্গে ঊর্ধ্বাঙ্গের শার্ট অথবা শর্ট কুর্তাটি যেন অবশ্যই প্যাস্টেল শেডের অথবা সাদা হয়। এতে ট্রাইজারের কালো বাড়াবাড়ি লাগবে না, পর্যাপ্ত ফ্যাশনেবল লাগবে সব মিলিয়ে।

৩। যদি এর উলটোটা অর্থাৎ কালো শার্ট বা কুর্তি পরেন, তবে ট্রাইজার বাছুন সাদা, অফ হোয়াইট অথবা মানানসই প্যাস্টেল শেডের।
৪। অনুষ্ঠানের মেজাজ অনুযায়ী অত্যাধুনিক কিছু পরতে চাইলে, বাছতে পারেন কালো শর্ট ডেমিন, লং স্কার্ট অথবা কো-অর্ড সেট। এতে পোশাকের উপর-নিচ দুই অংশের রঙই কালো হলেও খারাপ লাগবে না। তবে সেক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে অ্যাক্সেসারিজে। চকচকে সোনালি-রুপালির বদলে প্যাস্টেল শেডের জাঙ্ক জুয়েলারি এক চুটকিতে আপনাকে করে তুলতে পারে ফ্যাশনিস্টা!

৫। শাড়ির কোনও নির্দিষ্ট মরশুম হয় না! একমাত্র শাড়িকেই বুঝি যে কোনও অনুষ্ঠানে যেমন খুশি করে স্টাইল করা যায়। কালো শাড়ি যদি পরতেই হয়, তবে চোখ বুজে ‘হ্যাঁ’ দিন সুতি, মলমল, কোটা ডোরিয়া অথবা খাদি কটনের মতো ফেব্রিককে। সঙ্গে পেয়ার-আপ করুন স্লিভলেস কালো ব্লাউজ।
পোশাকের রং যাই হোক না কেন, তাকে আকর্ষণীয় করে তোলার বেশিরভাগটাই নির্ভর করে সেজে ওঠার গুণে। পায়ের জুতো থেকে কানের দুল পর্যন্ত সবকিছুতেই যদি সামঞ্জস্য বজায় রাখা যায়, তবে পোশাকের রঙ নিয়ে বাড়তি মাথাব্যথার কারণ থাকে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের