সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত মানেই উৎসবের মরসুম। আর উৎসব মানেই নতুন নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তোলা। কিন্তু শীতের পোশাক শুধু স্টাইলিশ হলে চলে না, তা আরামদায়ক হওয়াও জরুরি। এই দুইয়ের মেলবন্ধন ঘটাতে পূর্ব ভারতের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড M Baazar নিয়ে এসেছে তাদের দুর্দান্ত উইন্টার কালেকশন।

M Baazar-এ পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য রয়েছে শীতকালীন পোশাকের বিপুল সম্ভার। নারীদের জন্য এখানে আছে স্টাইলিশ হুডেড মিলিটারি পার্কা জ্যাকেট। জিন্স ও নিউট্রাল কালারের সোয়েটারের সঙ্গে এই জ্যাকেট আপনাকে দেবে স্পোর্টি লুক। আবার অফিসের ফরমাল সাজের জন্য বেছে নিতে পারেন ডাবল ব্রেস্টেড ব্লেজার।
পুরুষদের জন্য রয়েছে ট্রেন্ডি নেক হুডি এবং লেদার বা ডেনিম জ্যাকেটের লেয়ারিং। ক্যাজুয়াল লুকে আভিজাত্য আনতে বেছে নিতে পারেন হাই-ওয়েস্ট জিন্সের সঙ্গে স্টাইলিশ সোয়েটশার্ট। শিশুদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। ছোট ছেলেদের জন্য আরামদায়ক ট্র্যাকসুট এবং মেয়েদের জন্য নানা রঙের হুডি—সবই পাবেন এক ছাদের তলায়। প্রতিটি পোশাক তৈরি হয়েছে উন্নত মানের ফ্যাব্রিক দিয়ে।

M Baazar মানেই সাধ্যের মধ্যে ফ্যাশন। এবার গ্রাহকদের জন্য তারা নিয়ে এসেছে এক দারুণ অফার। আগাম কেনাকাটা করলেই আপনি পাবেন ২০০ টাকার বিশেষ গিফট ভাউচার। পরবর্তীতে ১০০০ টাকার কেনাকাটায় এই ভাউচারটি ব্যবহার করা যাবে। অর্থাৎ ১০০০ টাকার পোশাক আপনি পাবেন মাত্র ৮০০ টাকায়!
বাংলাসহ ভারতের ৯টি রাজ্যে M Baazar-এর ২০০টিরও বেশি আউটলেট রয়েছে। এক ছাদের তলায় গ্রাহকদের কম দামে ভালো মানের সামগ্রী জোগান দিয়ে আসছে। তাই এই শীতে পরিবারসহ আজই ঘুরে আসুন আপনার নিকটস্থ M Baazar আউটলেটে। নতুন পোশাকের সঙ্গে আপনার শীত হোক আরও রঙিন এবং আনন্দময়।
ওয়েবসাইট: https://www.mbaazar.in/
#MyBaazarMbaazar
সর্বশেষ খবর
-
কলকাতা থেকেই শুরু বিশ্বজয়ের উড়ান, ফাইনালের গোলদাতা তোরেসের উত্থানে জড়িয়ে ভারতও
-
খুলছে ২১ জুলাইয়ের ফাইল! আজই বিধানসভায় কমিশনের রিপোর্ট পেশ করবেন শুভেন্দু
-
লাল ফিতের ফাঁসে আটকে থাকবে না বিধায়কদের আর্জি, মুখ্যমন্ত্রীর ‘ঐতিহাসিক’ সিদ্ধান্তের প্রশংসায় ফিরহাদ
-
বাংলাজুড়ে এবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, শাহকে আমন্ত্রণ বঙ্গ বিজেপির
-
‘যুদ্ধের ইরানে সফর নয়, থাকলে অবিলম্বে দেশ ছাড়ুন’, ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা দূতাবাসের