সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে একেবারে নাজেহাল অবস্থা। বার বার মন চায় স্নান করতে। তবে রোজকার নিয়মে স্নান করলে তো গরম থেকে মুক্তি সেভাবে মিলবে না। বরং শরীরকে শীতল রাখতে এই তিন উপায়ে স্নান করুন। দেখবেন শীতল শরীর আর কুল কুল মন।
গরমকালের স্নান মানে সুগন্ধী ৷ স্নানের পর হালকা গন্ধ যদি না ছড়ায়, সেই স্নানের মানেই হয় না ৷ তাই এই গরমে অডিকোলন স্নান হোক একেবারে মাস্ট ৷ বাজার চলতি অনেক অডিকোলন রয়েছে ৷ স্নান করার জলে, তা মিশিয়ে নিলেই হল অথবা বাড়িতেই বানিয়ে ফেলুন অডিকোলন। গোলাপ জলে কিছু পরিমাণ সাদা চন্দন বেঁটে নিন ৷ বেঁটে নিতে পারেন কিছু পরিমাণ পুদিনা পাতাও ৷ স্নানের জলে মিশিয়ে, স্নান সেরে ফেলুন ৷
একটু সময় খরচ করলে বাড়িতেই নিতে পারেন স্পা বাথ ৷ স্নানের জলে মিশিয়ে নিন বাথিং সল্ট ৷ তার মধ্যে কিছুটা পরিমাণ গোলাপ জল, পুদিনা পাতার রস ঢেলে দিন ৷ স্নান শেষে পরিষ্কার জল গায়ে ঢেলে নিন ৷ দেখবেন সারাদিন সতেজ থাকবেন।
[আরও পড়ুন: শিফন শাড়িতে গ্ল্যামারাস পাওলি, বৈশাখী সন্ধেয় সাজবেন নাকি ‘রেট্রো’ লুকে?]
বাজার থেকে গোলাপ জলের বোতল কিনে এনে, রোজকার স্নানের জলে মিশিয়ে নিতে পারেন ৷ কিংবা বাড়িতেই বানিয়ে নিতে পারেন গোলাপ জল ৷ গোলাপের পাপড়ি ফুটিয়ে নিন ৷ সেই জল ঠান্ডা করে তার মধ্যে অল্প পরিমাণ মিশিয়ে ফেলুন গ্লিসারিন ৷ স্নানের জলে মিশিয়ে নিন গোলাপ জল ৷ গরমকালে এই স্নান কিন্তু সারাদিন সতেজ রাখবে আপনাকে।
[আরও পড়ুন: সাইবার ক্রাইমের শিকার বিজয় দেবেরাকোন্ডা, কেন পুলিশের দ্বারস্থ হতে হল তারকার টিমকে? ]
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির