Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Jhalmuri Recipes

ভোটের ফলের দিনও চর্চায় ঝালমুড়ি! বাঙালির ঘরোয়া খাবার এই তিনরকম ভাবে বানিয়েছেন?

ঝাড়গ্রামে প্রচারপর্বে গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার সেই দৃশ্য ভোটের আগে দারুণ ভাইরাল হয়েছিল। আজ ভোটের ফলাফল প্রকাশের দিন। গেরুয়া ঝরে সেই ঝাড়গ্রাম আবারও ঝালমুড়ি চর্চায়। তবে শুধু রাস্তার ধারের দোকান কেন? বাড়িতেই যদি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায় কলকাতার সেই ‘সিগনেচার’ স্বাদ? রইল ঝালমুড়ির ৩ রেসিপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৬:৫২

options
link
ভোটের ফলের দিনও চর্চায় ঝালমুড়ি! বাঙালির ঘরোয়া খাবার এই তিনরকম ভাবে বানিয়েছেন? zoom
রইল ঝালমুড়ির সেরা ৩ রেসিপি। ছবি: সংগৃহীত
Advertisement

বাংলায় ভোট মানেই উত্তপ্ত রাজনৈতিক তরজা। আবার ভোট মানেই পাড়ার মোড়ে বাঙালির জটলা। আর জটলাতে হাতে ঝালমুড়ির ঠোঙা খুব একটা মন্দ নয়! উল্লেখ্য, ঝাড়গ্রামে প্রচারপর্বে গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার সেই দৃশ্য ভোটের আগে দারুণ ভাইরাল হয়েছিল। আজ ভোটের ফলাফল প্রকাশের দিন। গেরুয়া ঝরে সেই ঝাড়গ্রাম আজ ঝালমুড়ি চর্চায়। তবে শুধু রাস্তার ধারের দোকান কেন? বাড়িতেই যদি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায় কলকাতার সেই ‘সিগনেচার’ স্বাদ? আজ নির্বাচন ফলাফলের দিনে রইল ঝালমুড়ির সেরা ৩ রেসিপি (Jhalmuri Receipe)।

প্রথম রেসিপি: ঘরোয়া ক্লাসিক ঝালমুড়ি
এটি বাঙালির চিরচেনা স্বাদ। অল্প তেল-মশলায় আড্ডার সেরা সঙ্গী।

Advertisement
3 easy jhalmuri recipe
ফাইল ছবি

উপকরণ: ২ কাপ মচমচে মুড়ি, সেদ্ধ আলুর টুকরো, কুচোনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ভাজা বাদাম ও ছোলা, ধনেপাতা কুচি, বিট নুন, চাট মশলা, লেবুর রস ও সামান্য সর্ষের তেল।

প্রণালী: প্রথমে একটি বড় পাত্রে পেঁয়াজ, টমেটো, লঙ্কা ও ধনেপাতা কুচি নিন। এতে সেদ্ধ আলু, বাদাম ও ছোলা মেশান। এবার সব মশলা ও লেবুর রস দিয়ে ভালো করে মাখুন। সব শেষে মুড়ি ও সর্ষের তেল দিয়ে দ্রুত মিশিয়ে পরিবেশন করুন।

দ্বিতীয় রেসিপি: নারকেল-মশলাদার ঝালমুড়ি
পুরানো কলকাতার বনেদি স্বাদ পেতে এই রেসিপি অতুলনীয়। এতে নারকেলের কুচি এক আলাদা স্বাদ আনে।

Try 3 easy homemade recipes of Jhalmuri
ফাইল ছবি

উপকরণ: মুড়ি, নারকেল কোরা বা ছোট টুকরো, ঝুরিভাজা, চাট মশলা, জিরে গুঁড়ো, বিট নুন, লঙ্কা গুঁড়ো, কুচোনো আদা ও সর্ষের তেল।

প্রণালী: একটি বাটিতে পেঁয়াজ, আদা ও লঙ্কা কুচির সঙ্গে নুন ও সব মশলা মেশান। এতে নারকেলের টুকরো ও আলুর কিউব দিয়ে দিন। মিশ্রণটি তৈরি হলে মুড়ি ও সর্ষের তেল ঢেলে দিন। ওপর থেকে অনেকটা ঝুরিভাজা ছড়িয়ে পরিবেশন করুন।

তৃতীয় রেসিপি: চটপটে লেবু-লঙ্কা ঝালমুড়ি
ঝাল আর টক যারা বেশি পছন্দ করেন, তাদের জন্য এই বিশেষ পদ।

Try 3 easy homemade jhalmuri recipes
ফাইল ছবি

উপকরণ: মুড়ি, ডাবল লেবুর রস, বেশি করে কাঁচা লঙ্কা কুচি, ভাজা ছোলা, বাদাম, টমেটো কুচি, সর্ষের তেল ও বিট নুন।

প্রণালী: কাঁচা লঙ্কা ও টমেটো মিহি করে কুচিয়ে নিন। এতে বাদাম ও ছোলা মিশিয়ে লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। নুন ও মশলা দিয়ে ভালো করে মাখুন। এবার মুড়ি যোগ করে সর্ষের তেলের ঝাঁঝ মিশিয়ে নিন। ঝাল আর টকের মিশেলে তৈরি হবে এই পদ।

মনে রাখবেন, মুড়ি দেওয়ার পর বেশিক্ষণ দেরি করবেন না। মুড়ি নেতিয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যায়। তাই মাখা শেষ করেই কাগজের ঠোঙায় পরিবেশন করুন জিভে জল আনা কলকাতার স্টাইলিশ ঝালমুড়ি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.