Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Different Veg Recipes

শিবরাত্রি উপলক্ষে নিরামিষ পদ খাবেন? স্বাদবদলের একগুচ্ছ রেসিপি জেনে নিন

নিরামিষাশীদের জন্য জিভে জল আনা রকমারি রেসিপি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ২০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ২০:২৭

options
link
শিবরাত্রি উপলক্ষে নিরামিষ পদ খাবেন? স্বাদবদলের একগুচ্ছ রেসিপি জেনে নিন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোআর্চার দিন নিরামিষ খাওয়ার চল রয়েছে অনেকের বাড়িতে। তবে নিরামিষ পদ শুনেই মন খারাপ করার কোনও কারণ নেই। আজকের এই রেসিপিগুলো কিন্তু ভুলিয়ে দেবে আমিষের স্বাদও। আর বানাতেও খাটুনি কম। কখনও ভাতের বদলে পরোটা বা কচুরি খেতে পারেন। আবার কখনও বা পোলাও থাকুক মেনুতে। ঝটপট জেনে নিন কী কী রান্না করতে পারেন এই সময়ে। ভূড়িভোজের গোটা মেন্যু রইল রেসিপি-সহ।

নিরামিষ পনির হরিয়ালি

Advertisement

উপকরণ

২০০ গ্রাম পনির, ১/৪ কাপ ধনে পাতা, কাঁচালঙ্কা, ধনেপাতা পেস্ট, আদা পেস্ট, টকদই, আধ চা চামচ ধনে গুঁড়ো, ১/৪ চা চামচ জিরে, স্বাদ মতো নুন-চিনি, পরিমাণ মতো সাদা তেল, মাখন

প্রণালী

পনির টুকরো করে কেটে নিন। কড়ায় সাদা তেলের সঙ্গে মাখন দিয়ে গরম করে নিন। এবার আদা, ধনেপাতা পেস্ট, কাঁচালঙ্কা পেস্ট ও টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ধনেগুঁড়ো, নুন-চিনি দিয়ে কম আঁচে ভালো করে কষিয়ে নিন। এবার পনিরের টুকরোগুলো দিয়ে ঢেকে কম আঁচে ৫ মিনিট রান্না করুন।

স্বর্ণালী পনির

উপকরণ
পনির, ভাজা মসলা (ভাজা বাদাম-ধনে-জিরা-পোস্ত বীজ-সাদা তিলেরগুঁড়ো), টমেটো পিউরি, আদাবাটা, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, নারকেলের দুধ, টক দই, গরম মশলা, বাদাম, নুন-চিনি (স্বাদমতো), কাঁচা লঙ্কা, সাদা তেল, চেরি টমেটো

প্রণালী
প্রথমে একটি প্যানে তেল গরম করে পনিরগুলোকে হালকা বাদামি করে ভাজুন। শুকনো লঙ্কা ফোঁড়ন দিন, এবার এতে আদা ও কাঁচালঙ্কা দিন। টমেটো পিউরি এবং দই যোগ করুন এবং ভালভাবে কষান। প্রয়োজনমতো নারকেলের দুধ ও লঙ্কাগুঁড়ো দিন। এবার গরমমশলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়ুন। এবার পনির যোগ করে নেড়ে নিন।

নিরামিষ সবজি পনির

উপকরণ

২০০ পনির, ১টা টুকরো করা ব্রকলি, ১/২ টুকরো ফুলকপি, ১টা টুকরো ক্যাপসিকাম, ৪টে টুকরো করা গাজর, ২টো টুকরো করা আলু, ১টা টুকরো করা টমেটো, ৫টেবিল চামচ আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা ২চা চামচ হলুদ গুঁড়ো, ২টো তেজপাতা, ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ১/২কাপ সাদা তেল, ১চা চামচ গরম মশলা, স্বাদ মতো নুন-চিনি

প্রণালী

একটা পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিতে হবে। এবার সব সবজি নুন-হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার পনির নুন, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে সব সবজির সাথে ভালো করে ভাজুন। এবার মশলা দিয়ে ভালো করে কষান। তারপর দেড় কাপ জল দিয়ে ঢাকা দিন। জল টেনে এলে গরমশলা দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ সবজি পনির।

নিরামিষ আলুর দম

Saraswati Puja Bhog Recipe: Hinger Kochuri with Alur Dam

উপকরণ
ছোট আলু – ১৫০ গ্রাম, টম্যাটো – ১০০গ্রাম, পেঁয়াজ কুচি – ২টো (মাঝারি পেঁয়াজ), ধনেগুঁড়ো – ৫ গ্রাম, আদাবাটা – ১০গ্রাম, কাঁচালঙ্কা বাটা – ৫গ্রাম (স্বাদঅনুযায়ী), ভাজা জিরেগুঁড়ো – ৫ গ্রাম, হলুদগুঁড়ো- ৫গ্রাম, কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো – ৫গ্রাম, ঘি – ৫০গ্রাম, সন্ধব নুন-চিনি (স্বাদমতো), ধনেপাতা কুচি সামান্য।

প্রণালী
প্রথমে আলু সেদ্ধ করে নিন। একটি কড়াইতে ঘি গরম করে তাতে সেদ্ধ করা আলু অল্প নুন-হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিন। এবার একই কড়াইতে অল্প ঘি দিয়ে তাতে প্রথমে আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়ুন। অল্প ভাজা হলে তাতে পেঁয়াজকুচি মেশান। সোনালী রং করে ভাজুন। এবার সেদ্ধ করা ভাজা আলু দিন। তাতে একে-একে ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো ও কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। কষে এলে অল্প জল দিন। এবার তাতে টম্যাটো কুচি, ভাজা জিরেগুঁড়ো ও স্বাদমতো নুন-চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। ঢাকা দিয়ে অল্প আঁচে ৪ মিনিট রান্না করুন। হালকা গা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ও অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে এই সিজনে ফ্রোজেন মটরশুঁটি দিতে পারেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.