সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে মাছে-ভাতে বাঙালি৷ মাছ ছাড়া নাকি কিছু ভাবতেই পারি না আমরা৷ সারাদিনের পরিশ্রমের পর সন্ধ্যায় বাড়ি ফিরে মুখের সামনে যদি পান মাছের কোনও পদ, তবে মন্দ হয় না, তাই তো? তাহলে দেরি কীসের? বাড়িতে বসেই বানিয়ে ফেলুন মাছের ডিমের পকোড়া৷
[প্রাতঃরাশ বা টিফিন, স্বাদবদলের জন্য বানান মাশরুম স্যান্ডউইচ]
উপকরণ
- মাছের ডিম – ২৫০ গ্রাম
- আদা-রসুন বাটা – ১চামচ
- লঙ্কা গুঁড়ো – স্বাদ মতো
- নুন – স্বাদ মতো
- পেঁয়াজ – ১টা (বড়)
- গরম মশলা – ১ চামচ
- তেল – ২ কাপ
- ময়দা – ১ কাপ
[কলাপাতায় খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী কেন?]
প্রণালী
মাছের ডিমের পকোড়া বানানোর জন্য প্রথমে একটি বড় বাটি নিন৷ ওই বাটির মধ্যে একে একে মাছের ডিম, আদা-রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, গরম মশলা, ময়দা দিয়ে দিন৷ ওই উপকরণগুলির মধ্যে সামান্য জল দিন৷ এবার সেগুলি ভাল করে নাড়িয়ে নিন৷ এবার কড়ায় তেল গরম করুন৷ একটি চামচে করে ওই পেস্ট অল্প অল্প করে গরম তেলে দিন৷ বড়ার আকারে লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিন৷ ব্যস, তাহলে কেল্লাফতে৷ তৈরি হয়ে গেল মুখরোচক মাছের ডিমের পকোড়া৷ স্যালাড ও সসের সঙ্গে পরিবেশন করুন৷ দেখবেন, সন্ধ্যাটা জমে যেতে বাধ্য৷
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর