Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Saraswati Puja 2025

সরস্বতী পুজোয় জোড়া ইলিশ খাওয়ার চল? রইল ২ ঐতিহ্যবাহী রেসিপি

খুব কম সময়েই তৈরি হয়ে যাবে এই দুই ইলিশের পদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১৮:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১৮:৩৪

options
link
সরস্বতী পুজোয় জোড়া ইলিশ খাওয়ার চল? রইল ২ ঐতিহ্যবাহী রেসিপি zoom
বাঙালির প্রিয় মাছভাত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্ত পঞ্চমীর দিন অনেকের বাড়িতেই জোড়া ইলিশ রাঁধার নিয়ম রয়েছে। প্রথমে জোড়া মাছকে নিয়ম মেনে পুজো করা হয়। তারপর একেবারে মশলাবিহীন রান্না। অনেকেই বিভিন্নরকম সবজি দিয়ে এই ইলিশ রান্না করেন। এই সরস্বতী পুজোয় ট্রাই করতে দুটো ঐতিহ্যবাহী রেসিপি। বেশি সবজি কাটাকুটির কোনও ঝামেলা নেই। বাকি উপকরণ হাতের কাছেই থাকে সবার বাড়িতে। সময় লাগে মাত্র ২০ মিনিট।

হলুদ গালা ইলিশ ঝোল

Advertisement

Bangladesh bans Padma hilsa for Durga Puja

উপকরণ
ইলিশ মাছ ৬ পিস (টাটকা হতে হবে), সরষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা।

প্রণালী
খুব সহজ। প্রথমেই ইলিশ মাছ ধুয়ে রাখুন। বেশি কচলে ধোবেন না। ইলিশের গন্ধ নষ্ট হয়ে যায় এতে। এবার কড়াতে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন। এবার আচ বন্ধ করে ফোড়নসুদ্ধ তেলটা একটা বাটিতে রাখুন। এবার সেই পাত্রেই কাচা ইলিশ সাজিয়ে তাতে ২ কাপ জল, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা সমস্ত উপকরণ দিন। শেষে তার উপর শুকনো লঙ্কা, কালো জিরে সহ ফোড়নের তেল আর অল্প কাচা সরষের তেল ছড়িয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আচে বসিয়ে দিন। ঘড়ি ধরে ঠিক ৭ মিনিট। ঝোল টেনে ইলিশ সেদ্ধ হলে নামিয়ে নিন। গরমভাতে ইলিশের এই পদ যেন অমৃত!

ইলিশ বেগুন ঝোল


উপকরণ
ইলিশ মাছ ৬ পিস (টাটকা হতে হবে), সরষের তেল, বেগুন (লম্বা করে কাটা) নুন-হলুদ, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা।

প্রণালী
প্রথমেই ইলিশ ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখুন। বেগুন লম্বা করে কেটে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে জল গরম করে বেগুন দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হলে একে একে ইলিশ মাছ, নুন, হলুদ আর বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করুন ঢিমে আঁচে। বেশি নাড়বেন না, এতে মাছ ভেঙে যায়। ঢাকনা খুলে উপর থেকে সামান্য সরষের তেল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন ইলিশ বেগুনের ঝোল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.