সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলের রাজা আম। কেউ খান ভাত পাতে, কেউ খান ব্রেকফাস্টে। কেউ আবার আমের জ্যুসেই গলা ভেজাতে পছন্দ করেন। তবে জানেন কি, আম দিয়ে তৈরি করা যায় পরোটাও! কীভাবে বানাবেন? রইল সহজ রেসিপি (Recipe)
যা লাগবে- এক কাপ ময়দা, পাকা আমের পেস্ট এক কাপ, নুন- আন্দাজমতো, তেল- তিন টেবিল চামচ, দুধ আধ কাপ।
[আরও পড়ুন: বেগুন ভর্তা তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন লাউপাতার ভর্তা, রইল রেসিপি]

তৈরি করুন এভাবে-
একটি পাত্রে ময়দা, এক টেবিল চামচ তেল, কিছুটা পরিমাণ দুধ, আমের পেস্ট মিশিয়ে ভাল করে ময়দা মেখে নিন। তারপর মাখা ময়দা থেকে লেচি কেটে নিন। এবার লেচিগুলো নিয়ে বেলন চাকির সাহায্যে পরোটার আকার দিয়ে নিন। কড়াইয়ে ততক্ষণ তেল গরম করুন। তেল গরম হলে, পরোটা গুলো ভাল করে ভেজে নিন। এই পরোটা এমনিই খাওয়া যায়। এর সঙ্গে কোনওরকম তরকারি লাগে না। তবে ইচ্ছে করলে, পুদিনার চাটনি বা অন্য কোনও চাটনির সঙ্গে এই পরোটা খাসা লাগবে।
[আরও পড়ুন: রুটি বা পরোটার সঙ্গে নতুন কিছু খেতে চাইছেন? বানিয়ে ফেলুন সুস্বাদু দুধ পটল ]
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না