সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষজ্ঞদের মতে, গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য লাউ খাওয়া খুব উপকারি। আর সেই কারণে আমরা শুক্ততে, ডালে লাউ ব্যবহার করে থাকি। তবে নতুন স্বাদের খাবার খেতে সহজেই বানাতে পারেন লাউ পাতার ভরতা।
যা যা লাগবে–
লাউ পাতা ৪টি, কাঁচা লঙ্কা ৩টি, শুকনো লঙ্কা ৩টি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, নুন আন্দাজমতো।
[আরও পড়ুন: গরম নয়, এবার স্যুপ খান ঠান্ডা! রইল সামার স্পেশ্যাল ৩ রেসিপি ]
তৈরি করুন এভাবে–
গরম জলে দিয়ে প্রথমে লাউ পাতাগুলো ভাপিয়ে নিন। পাতা সেদ্ধ হয়ে নরম হয়ে এলে নামিয়ে নিন। কড়াইয়ে সরষের তেল গরম করুন। তার মধ্যে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কাগুলি ভাল করে ভেজে নিন। ওই একই তেলে পেঁয়াজ ও রসুন কুচিও ভেজে নিন। এবার অন্য একটি পাত্রে ভাজা কাঁচা লঙ্কা, সরষের তেল, ভাজা পিঁয়াজ, রসুন কুচি একসঙ্গে চটকে সেদ্ধ লাউপাতাগুলি মিশিয়ে নিন। আবার ভাল করে মেখে নিলেই তৈরি লাউ পাতার ভরতা। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এই পদ।
[আরও পড়ুন: গরমের জ্বালা মেটাবে এই পাঁচ সুস্বাদু পানীয়, তৈরি করে ফেলুন বাড়িতেই, রইল রেসিপি]
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা