Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Easy Recipe

ছুটির দিনের খানাপিনায় আসুক নতুন স্বাদ, সহজে বানিয়ে ফেলুন পটলের ভর্তা

গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে পটল ভর্তা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ২০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ২০:২৬

options
link
ছুটির দিনের খানাপিনায় আসুক নতুন স্বাদ, সহজে বানিয়ে ফেলুন পটলের ভর্তা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পটল দিয়ে হতে পারে নানারকম পদ। নিরামিষ পদেও যেমন পটল ব্যবহার হয়, তেমনি পটল দিয়ে সুস্বাদু আমিষ পদও তৈরি করা যায়। অনেকেই দই পটল, পটলের দোরমা, পটল পোস্ত খেতে ভালবাসেন। এবার সেই তালিকায় ঢুকে যেতে পারে পটল ভর্তাও। রইল সহজ রেসিপি। (Easy Recipe)

যা যা লাগবে-
খোসা ছাড়া সেদ্ধ পটল- ১.৫ কাপ, সেদ্ধ চিংড়ি মাছ- ৫-৬টা, সরষে বাটা- ১ চা চামচ, শুকনো লঙ্কা- ৩ টে, ছোট ছোট করে কাটা পিঁয়াজ – আধ কাপ, রসুন – ২ কোয়া,  ধনে পাতা, নুন আন্দাজমতো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন আলু টিক্কি, রইল সহজ রেসিপি]

তৈরি করুন এভাবে–

প্রথমে একটি বড়মাপের পাত্রে সেদ্ধ পটল নিয়ে তার মধ্যে সরষে বাটা ও চিংড়ি মাছ সেদ্ধ দিয়ে ভাল করে মেখে নিন। তারপর একটি প্যানে তেল গরম করে তাতে পিঁয়াজ ও রসুন হালকা করে ভেজে নিন। পিঁয়াজ ও রসুন ভাল করে ভাজা হয়ে গেলে পটলের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর শুকনো লঙ্কা, নুন ও ধনে পাতা মাখিয়ে পরিবেশন করুন পটল ভর্তা। ইচ্ছে করলে পরিবেশনের আগে অল্প সরষের তেল ছড়িয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে পটল ভর্তা।

[আরও পড়ুন: এভাবে ফুচকা খেয়েই কমিয়ে ফেলুন ওজন!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.