সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেনারসি পানের উপর জ্বলছে আগুন। আর তা গালে ঢোকানোর পরই সব শেষ। আরে বাবা শেষ মানে জ্বলে পুড়ে শেষ নয়। শেষ মানে পানের উপর জ্বলতে থাকা আগুন নিভে গেল। মিষ্টি পানের স্বাদ নিয়ে মন শান্তি। এ তো নয় গেল, ফায়ার পানের কথা। কিন্তু ফায়ার ফুচকা খেয়েছেন কখনও? সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই বিশেষ ধরনের ফুচকা। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা।
সম্প্রতি ক্রুপালি প্যাটেল নামে আহমেদাবাদের এক ফুড ব্লগার ইনস্টাগ্রামে ফায়ার গোলগাপ্পা (Fire Golgappa) বা আগুন ফুচকার ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা গিয়েছে লোভনীয় উপায়ে তৈরি ফুচকা। তার উপরে ফুচকা বিক্রেতা জ্বালিয়ে দেওয়া হল আগুন। জ্বলন্ত ফুচকাই খেয়ে ফেললেন তরুণী। যদিও তারপর ভিডিও শেষ।
View this post on Instagram
[আরও পড়ুন: দু’বছর নিরাপদে থেকেও শেষ রক্ষা হল না, প্রথমবার করোনা হানা দিল এই দ্বীপে]
খাওয়ার পর ঠিক কীরকম প্রতিক্রিয়া হল তাঁর, সে বিষয়ে ভিডিও দেখে কিছু টের পাওয়া যায়নি। তবে ভিডিওর কমেন্ট বক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফুড ব্লগার। ভয় লাগলেও, আদতে তেমন অভিজ্ঞতা হয়নি বলেই দাবি তরুণীর।

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ামাত্র তা বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ২ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। কমবেশি সকলেরই মন ছুঁয়েছে ভিডিওটি। হু হু করে বইছে কমেন্টের ঝড়। অন্যরকম ফুচকার স্বাদে আপাতত মন মজেছে নেটিজেনদের।
[আরও পড়ুন: Cyclone Jawad: বাংলায় কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!