সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসেজের দুনিয়া বেশ ধাঁধার৷ কিছু মেসেজ আসে ফেসবুকে৷ কিছু মেসেজ আসে মোবাইলের এসএমএস হিসেবে৷ কোন মেসেজ যে কোথায় পৌঁছয় তা নিয়ে বেশ ধন্দে থাকেন অনেকেই৷ তবে এবার সে ধাঁধার নিরসন হতে পারে৷ ফেসবুকের তরফে এবার চালু হচ্ছে নয়া সার্ভিস৷ কেউ ইচ্ছে করলেই এবার সব এসএমএস পেতে পারেন ফেসবুক মেসেঞ্জারে৷
মেসেজের দুনিয়ায় গোলমাল কমাতেই এই নয়া পদক্ষেপ নিতে চলেছে ফেসবুক৷ এই সময়ে অধিকাংশ মানুষই ফেসবুক করেন অ্যান্ড্রয়েড ফোনে৷ ফোনের এসএমএস সার্ভিসও আগের মতোই বহাল৷ সেই নিয়েই বাধে গোলমাল৷ তবে ফেসবুকের এই নয়া সার্ভিসে তা কমতে বাধ্য৷ কেননা এখন সব বার্তাই এক জায়গায় পৌঁছনোর ব্যবস্থা করল ফেসবুক৷
শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে এই সার্ভিস৷ শুধু টেক্সট মেসেজ নয়, ইমেজ, অডিও এমনকী ভিডিও মেসেজও পাঠানো যাবে এই সার্ভিসে৷ কীভাবে চালু করা যাবে এই সার্ভিস? মেসেঞ্জারের সেটিংস অপশনে গিয়ে লিস্টের মধ্যে এসএমএস অপশন থেকে ‘ডিফল্ট এসএমএস অ্যাপ’টি চালু করলেই এই সার্ভিস শুরু হবে৷ এসএমএস কথোপকথনের ক্ষেত্রে আলাদা রঙ(পার্পল), মেসেঞ্জারে কথোপকথনের ক্ষেত্রে থাকবে আলাদা রঙ(নীল) ব্যবহৃত হবে৷ ফলত দুটো রঙ থেকেই বোঝা যাবে কোন ক্ষেত্রে কী কথোপকথন হয়েছে৷
নতুন এই সার্ভিসে এসএমএসের খরচ ও কমবে. ফেসবুকের ইন্টারনেট খরচের মাধ্যমেই মিটিয়ে নেওয়া যাবে এসএমএসের কাজ৷
সর্বশেষ খবর
-
‘গরুর গাড়ির হেডলাইট’, বিধানসভায় ‘প্রতিষ্ঠিত চোর’ অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর
-
আলোচনায় সরকারকে আসতে হবে যন্তর মন্তরে! ‘অনশন ভাঙুন সোনম’, আর্জি অভিজিতের
-
অজ্ঞান করে প্রৌঢ়াকে ‘ধর্ষণ’, প্রমাণ লোপাটে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্য ঝাড়গ্রামে
-
ইন্টারনেট ছাড়াই মেসেজ চালাচালি করছে ‘আরশোলা’রা! তাজ্জব পুলিশ, নেপথ্যে কোন প্রযুক্তি?
-
‘ককরোচ’ বিক্ষোভে ‘মৌন’ ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ কটাক্ষ, ক্ষোভের আগুনে বন্ধ নায়িকার ফ্যানপেজ