সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Gionee বেজিংয়ের বাজারে লঞ্চ করল Marathon M6 ও M6 Plus স্মার্টফোন৷ এই সিরিজের মডেল দুটির বিশেষত্ব হল এর ব্যাটারি৷ Gionee Marathon M6 মডেলে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও M6 Plus মডেলে রয়েছে ৬০২০ এমএএইচ ব্যাটারি৷
আগস্টের ৬ তারিখ থেকে চিনে মডেল দুটির বিক্রি শুরু হবে৷ ৬৪ জিবি-র মডেলের দাম পড়বে আনুমানিক ২৭ হাজার টাকা ও ১২৮ জিবি-র মডেলের দাম পড়বে ৩০ হাজার টাকার আশেপাশে৷
সংস্থার দাবি, ম্যারাথন মডেলে ৯ভি/২এ ডুয়াল চার্জ চিপ ব্যবহার করা হয়েছে৷ এই প্রযুক্তির সুবিধা হল, চার্জ করলেও স্মার্টফোন গরম হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ ব্যাটারিকে আরও দ্রুত, সুরক্ষিত উপায়ে চার্জ করা যাবে৷ পাশাপাশি, এম৬ মডেলকে ‘পাওয়ার ব্যাঙ্ক’ হিসাবেও ব্যবহার করা যাবে৷ এই মডেলের সাহায্যে অন্যান্য ডিভাইসকেও চার্জ করা যাবে৷ জিওনির দাবি, সাধারণ পাওয়ার ব্যাঙ্কের তুলনায় এম৬ ২০% দ্রুত চার্জ করতে সক্ষম হবে৷
জিওনি দাবি করেছে, তাদের রিসার্চ টিম ইন-হাউস পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে৷ নয়া প্রযুক্তি এই দুই হ্যান্ডসেটের পাওয়ার কনজাম্পশনকে আরও অপটিমাইজ করবে৷

সর্বশেষ খবর
-
কালী বেশে ‘নগ্ন’ নৃত্য! ‘ভাইরাল হওয়াই উদ্দেশ্য?’, খোঁচা নেটিজেনদের, চেনেন আনন্দীকে?
-
অতিরিক্ত জল ঘাঁটলে তো বটেই, নখ কাটার ভুলেও হয় নখকুনি! এই ঘরোয়া উপায়েই মিলবে স্বস্তি
-
অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব! জেলবন্দি সন্দীপকেও জেরা করতে পারে সিবিআই টিম
-
গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?