সোশাল মিডিয়া এখন প্রচারের মাধ্যম। ফেসবুক, ইউটিউবের মতো প্লাটফর্মের হাত ধরে বর্তমানে খুব সহজেই যে কেউ তার প্রতিভা তুলে ধরতে পারে কোটি কোটি মানুষের কাছে। ঠিক এই ভাবে কালীবেশে নিজের নাচের ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন) পোস্ট করে বিতর্কে জড়ালেন এক রূপান্তরকামী নৃত্যশিল্পী। কিছু মানুষ তাঁর নাচের প্রশংসা করলেও অধিকাংশই বলছে, ‘ভাইরাল হতে ঈশ্বরকে ব্যবহার করা হয়েছে।’ ঘটনাকে কেন্দ্র করে সরগরম সোশাল মিডিয়া।
সোশাল মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রথমে জানা যায় ওই শিল্পীর নাম আনন্দী সাহা। কিন্তু পরবর্তীতে প্রকাশ্যে আসে অন্য তথ্য। যে প্রোফাইল থেকে ভিডিও পোস্ট করা হয়েছিল তিনি আনন্দী, তবে মঞ্চে তিনি ছিলেন ছিলেন না। আনন্দী তারাপীঠের বাসিন্দা। পড়াশোনার পাশাপাশি মেকআপ ও নাচের প্রতি আগ্রহ ছিল তাঁর। বর্তমানে নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত তিনি। নাচ শেখানো ছাড়াও রূপটান শিল্পী হিসেবেও কাজ করেন আনন্দী। দিন কয়েক আগে একটি নাচের অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেন তিনি। ঠিক যেন মা কালী, মঞ্চে রীতিমতো তাণ্ডব করেন এক শিল্পী। তাঁর নাচ মন কেড়েছে সকলেরই। তবে বিতর্ক দানা বেঁধেছে ছিন্নমস্তা রূপে শিল্পীর পোশাক ও কিছু অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে। এক দৃশ্যে দেখা গিয়েছে পিঠ থেকে চুল সরিয়ে হাতে ধরেন নৃত্যশিল্পী। সেখানে তাঁর নিতম্ব দৃশ্যমান হয়। তাতেই বেজায় চটেছেন নেটিজেনরা।
আরও পড়ুন:
অনেকেই সেই দৃশ্যের ছবি পোস্ট করে লিখছেন, ‘নৃত্য একটা শিল্প। আর এই নৃত্যশিল্পকে আমরা সকলে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। তবে নিজের নগ্নতা প্রকাশ করার জন্য দেবীকে মাধ্যম না করলেও চলত।’ কেউ লিখেছেন, ‘এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া উচিত।’ কেউ কমেন্টে লিখেছেন, ‘এলিট বা রয়াল বুদ্ধিজীবীদের হয়তো ভালো লাগবে! কিন্তু মা কালীকে আমরা ভক্তি ও পুজো করি। কখনও ভাবিনি সে উলঙ্গ কেনো।’ প্রশংসায় ভরিয়ে কেউ লিখেছেন, ‘এমন সাজে পারফর্ম করতে কলিজা লাগে।’ প্রসঙ্গত, আনন্দী সাহা নামে যে ফেসবুক প্রোফাইল থেকে ওই নাচের ভিডিও পোস্ট করা হয়েছিল, তিনি দাবি করেছেন মঞ্চে কালী রূপে তিনি ছিলেন না। দশর্কাসনে বসে অনুষ্ঠান দেখেন এবং পরবর্তীতে তা সোশাল মিডিয়ায় আপলোড করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কমিশনের ‘পক্ষপাতিত্ব’ দিয়ে বিজেপির বিপুল জনপ্রিয়তা সংজ্ঞায়িত করা যায় না
-
ফের পাক ষড়যন্ত্র! পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত ২ ‘পাকিস্তানি’
-
ফিরে আসছে ম্যামথ! আবার পৃথিবী কাঁপাবে তুষারযুগের অতিকায় দানব?
-
প্রকাশ্য দিবালোকে হাওড়া স্টেশন কাছ থেকে ব্যবসায়ীকে অপহরণ! গভীর রাতে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে ধৃত ৭
-
রিও থেকে কলকাতায় ব্রাজিলীয় পরিবার, ‘ভারতও একদিন বিশ্বকাপ খেলবে’, আশাবাদী রোজারিওরা