Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

পুজোর মরশুমে সুস্থ থাকতে চান? অবশ্যই ডায়েটে থাক এই খাবারটি

গুণাগুণ জানলে আপনিও অবাক হবেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৮, ২১:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৮, ২১:৩৬

options
link
পুজোর মরশুমে সুস্থ থাকতে চান? অবশ্যই ডায়েটে থাক এই খাবারটি zoom

পুজোর মরশুমে নাড়ু, ছাপ সন্দেশ থেকে শুরু করে নারকেলের নানা পদ বেশ লোভনীয়। নারকেলের গুণ জানলে লোভ আরও বাড়বে। খোঁজ দিলেন শ্রীজা ঘোষ

ভাইরাস বধ:
ইনফ্লুয়েঞ্জা, মামস বা হারপিস রোগের ভাইরাস ধ্বংস করতেও সক্ষম নারকেল।

Advertisement

হিমোগ্লোবিন বাড়ায়:
নারকেলে পর্যাপ্ত পরিমাণে লোহা বা অায়রন পাওয়া যায় যা হিমোগ্লোবিন তৈরি করে ও অ্যানিমিয়ার সমস্যা রোধ করে।

কোষ্ঠকাঠিন্য দূর:
নারকেলে মজুত ফাইবার কোষ্ঠকাঠিন্যকে দূরে সরিয়ে রেখে হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

[চিকিৎসকের পরামর্শ মেনে এভাবেই কাটান শিশুর স্মার্টফোন আসক্তি]

সতেরোটি অ্যামাইনো অ্যাসিডের জোগান:
শরীরের প্রোটিন গঠনে মোট ২০টি অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়। এর মধ্যে ১৭টি অ্যামাইনো অ্যাসিডের জোগান দেয় নারকেল। এর মধ্যে থ্রিওনাইন নামক অ্যামাইনো অ্যাসিড বেশি মাত্রায় পাওয়া যায়, যা লিভার, স্নায়ুতন্ত্র ও কার্ডিওভাসকুলার সিসটেমকে ঠিক রাখে।

মেটাবলিসম:
ফলেট যা কিনা এক ধরনের বি ভিটামিন। যা হজম ক্ষমতা ঠিক রাখে। নিয়মিত নারকেল খেলে দিনে ২০ শতাংশ ফলেট শরীরে পৌঁছে যায়।

স্ট্রেস কমাতে নারকেলের দুধ:
নারকেলের দুধে ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ থাকায় তা স্ট্রেস কমাতে সাহায্য করে। এছাড়াও পেশির চাপ কমিয়ে রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে।

[সাবধান! ঘুমের মধ্যে চিন্তা ডেকে আনতে পারে মারাত্মক সমস্যা]

ওজন কমাতে:
নারকেলের দুধে ট্রাইগ্লিসারাইডস থাকায় তা মেদ ঝরাতে সাহায্য করে। রোজ ২০০ গ্রাম নারকেল খেলে মাত্র ৩ মাসেই কমে পেটের মেদ।

রোগ প্রতিরোধ ক্ষমতা:
নারকেল দুধে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সর্দি-কাশির সমস্যা কমায়।

ত্বকের পোড়া ভাব:
রোদে পোড়া ত্বকের উপর নারকেলের দুধ লাগিয়ে রাখলে চার সপ্তাহেই ফল পাওয়া যায়।

[জানেন কি, আপনার এই অভ্যাসগুলি হতে পারে অন্ধত্বের কারণ!]

ব্যথা ও ফোলা কমায়:
শরীরে কোনও জায়গায় ব্যথা হলে বা ত্বকের কোথাও ফুলে গেলে নারকেলের দুধ দিয়ে মালিশ করলে উপকার পাওয়া যায়। নারকেলের দুধে থাকা ফ্যাট ব্যথা কমাতে সাহায্য করে।

মেকঅাপ রিমুভার:
বাজার চলতি রিমুভার না কিনে মেকঅাপ তুলতে দু’চামচ নারকেলের দুধ মুখে লাগিয়ে নিন। এরপর অালতো হাতে মালিশ করে তুলো দিয়ে মুছে ফেলুন।

[সুখটানে মজেছেন? ধোঁয়া থেকে কিন্তু ক্ষয়ে যেতে পারে হাড়]

হাড়ের গঠনে:
নারকেলের জলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়াম যা হাড় ও দাঁতের গঠনে বিশেষ ভূমিকা পালন করে।

ক্যানসার: 
নারকেলের জলে থাকে সাইটোকাইনিন নামক হরমোন যা ক্যানসার প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.