খাওয়ার পর জল পান নিয়ে আমাদের অনেকের বাড়িতেই আলাদা আলাদা মত শোনা যায়। কেউ বলেন, এতে খাবার হজমে সমস্যা দেখা দেবে। কেউ আবার বলেন এতে নাকি খাবার হজম সহজ হবে। আসল সত্যিটা কী? চিকিৎসকদের মতে, খাওয়ার পর জল পান হজমে সমস্যা তৈরি করতে পারে, এই ধারণা পুরোপুরি ঠিক নয়।

আরও পড়ুন:
জল কি হজম প্রক্রিয়ায় সত্য়ি বাধা দেয়?
অনেকের বিশ্বাস, জল খেলে পাকস্থলীর অ্যাসিডের ঘনত্ব নষ্ট হয়ে যায় এবং খাবার ভাঙতে সমস্যা হয়। কিন্তু বাস্তবটা ভিন্ন। আমরা কী খাচ্ছি, কতটা খাচ্ছি বা কতটা জল পান করছি, তার উপর ভিত্তি করে পাকস্থলী নিজেই অ্যাসিড ও উৎসেচকের পরিমাণের ভারসাম্য বজায় রাখে। এক গ্লাস জল পানে হঠাৎ করে হজম প্রক্রিয়া থমকে যাবে, এমনটা নয়।
তাহলে, জল কি হজমে সাহায্য করে?
অল্প পরিমাণে জল পান উপকারী হতে পারে। জল খাবারের সঙ্গে মিশে পুষ্টি উপাদান ভাঙতে সাহায্য করে, ফলে শোষণ সহজ হয়। এছাড়া খাবারকে নরম করে অন্ত্রে সহজে চলাচল করতেও সাহায্য করে জল। ভারি কোনও খাবারের পরে এতে অস্বস্তি কমতে পারে।

কখন সমস্যা হতে পারে?
সমস্যা সাধারণত জলের কারণে নয়, পরিমাণের কারণে। খুব অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ জল খেলে পেট ফাঁপা বা পেট ভার লাগতে পারে। যদিও সেটাও সাময়িক। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায়।
তাহলে কী করবেন?
সাধারণভাবে খাওয়ার সময় বা খাওয়ার পর পরিমিত পরিমাণে জল পান নিরাপদ। প্রতিদিন পরিমিত পরিমাণ জল পান হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। সব মিলিয়ে বলাই যায়, খাওয়ার পর অল্প পরিমাণ জল হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়, এমনটা নয়। বরং সারাদিনে সঠিক পরিমাণে জল শরীরের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি
-
নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা
-
থেমেও থামছে না বিতর্ক! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধ্যক্ষের
-
মহারাষ্ট্রে বিকোচ্ছে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! খতিয়ে দেখছে পুলিশ